rupalibangla
rupalibangla rupalibangla rupalibangla rupalibangla rupalibangla
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

শিরোনাম

ইন্টারন্যাশনাল পিস স্কুল অ্যান্ড কলেজ শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশী নিহত ইন্ডাস্ট্রি-একাডেমিয়া সহযোগিতা শিক্ষার মান ও কর্মসংস্থান বাড়াবে : ইউজিসি সদস্য ড. মামুন যশোর শিক্ষাবোর্ড চেয়ারম্যানের সাথে সকশিস নেতৃবৃন্দের মতবিনিময় ঝিকরগাছার দারুত তাকওয়া মাদ্রাসা ও এতিমখানায় গাছ লাগানো কর্মসূচি বাস্তবায়ন হাসিনা-আজিজ-বেনজীরসহ পলাতকদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা অনিশ্চিত গন্তব্যে ভারতের রাজনীতি নিবন্ধন শুরু : এবার হজে যেতে পারবেন না যারা রোটারি ক্লাব অব যশোরের বৃক্ষরোপণ কর্মসূচি লাইসেন্স ফিরে পেলো আদ্‌-দ্বীন হাসপাতাল
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

‘ইসলামী শ্রমনীতি বাস্তবায়নেই শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করা সম্ভব’

রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি

প্রকাশ : শুক্রবার, ১ মে,২০২৬, ১২:১৪ পিএম
‘ইসলামী শ্রমনীতি বাস্তবায়নেই শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করা সম্ভব’
  • ১ মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন রামগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে শ্রমিক সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।
  • শুক্রবার (১ মে) সকাল ১০টায় রামগঞ্জ পৌর শহরের সোনাপুর চৌরাস্তা এলাকায় একটি বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়। র‍্যালিটি পৌর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে রামগঞ্জ পুলিশ বক্সের সামনে এসে সমাবেশে মিলিত হয়।
  • সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন রামগঞ্জ উপজেলা শাখার সভাপতি সাইফুল ইসলাম আজগর। সাধারণ সম্পাদক শামীম পাঠানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেডারেশনের লক্ষ্মীপুর জেলা শাখার সাবেক সভাপতি এ্যাডভোকেট মহসিন কবির মুরাদ।
  • এ সময় বক্তব্য রাখেন উপজেলা উপদেষ্টা অধ্যাপক জাকির হোসাইন পাটোয়ারী, উপদেষ্টা মাস্টার ফয়সাল আহমেদ, সালেহ আহমেদ, ফেডারেশনের পরিবহন সেক্টরের সভাপতি শাহাদাত হোসেন এবং উপজেলার সাবেক সেক্রেটারি সারাফাত হোসেন শাহিদসহ অন্যান্য নেতৃবৃন্দ।
  • বক্তারা বলেন, পৃথিবীর সকল নির্মাণ ও স্থাপনার পেছনে শ্রমিকদের ঘাম ও পরিশ্রম জড়িত। অথচ বিভিন্ন ক্ষেত্রে শ্রমিকরা শোষণ ও নির্যাতনের শিকার হচ্ছেন এবং ন্যায্য মজুরি ও অধিকার থেকে বারবার বঞ্চিত হচ্ছেন।
  • তারা আরও বলেন, ইসলামী শ্রমনীতির বাস্তবায়নের মাধ্যমেই শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করা সম্ভব। তাই শ্রমিকদের কল্যাণে দ্রুত ইসলামী শ্রমনীতি বাস্তবায়নের দাবি জানান বক্তারা।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন