rupalibangla
rupalibangla rupalibangla rupalibangla rupalibangla rupalibangla
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

চুয়াডাঙ্গায় মৃদু দাবদাহে জনজীবন অতিষ্ঠ, নিউমোনিয়ায় ৬ মাসের শিশুর মৃত্যু

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশ : মঙ্গলবার, ২৮ এপ্রিল,২০২৬, ০৬:১৮ পিএম
চুয়াডাঙ্গায় মৃদু দাবদাহে জনজীবন অতিষ্ঠ, নিউমোনিয়ায় ৬ মাসের শিশুর মৃত্যু

চুয়াডাঙ্গার ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু দাবদাহ ও ভ্যাপসা গরমে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। তীব্র গরমের কারণে ডায়রিয়া ও নিউমোনিয়াসহ গরমজনিত বিভিন্ন রোগের প্রকোপ ব্যাপকভাবে বেড়েছে। এর মধ্যে নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে রাহা নামের ৬ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার (২৫ এপ্রিল) বেলা ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায়। মৃত রাহা চুয়াডাঙ্গা পৌর এলাকার তালতলা গ্রামের সম্রাট আলীর ছেলে। পরিবারের সদস্যরা জানান, নিউমোনিয়ায় আক্রান্ত হলে শুক্রবার সকালে তাকে সদর হাসপাতালের শিশু ওয়ার্ডে ভর্তি করা হয়েছিল।

এদিকে, সকাল থেকেই প্রখর রোদ আর তীব্র গরমে জেলার সাধারণ মানুষ হাঁসফাঁস করছে। সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন খেটে খাওয়া শ্রমজীবী মানুষ, জীবিকার তাগিদে বাধ্য হয়েই তাদের রোদে পুড়ে কাজ করতে হচ্ছে। প্রচণ্ড গরমে ঘরে-বাইরে কোথাও স্বস্তি না থাকায় অতি প্রয়োজন ছাড়া কেউ বাড়ির বাইরে বের হচ্ছেন না।

গরমজনিত রোগব্যাধি বৃদ্ধি পাওয়ায় চিকিৎসকরা শিশু ও বয়স্কদের প্রতি বিশেষ যত্ন নেওয়ার এবং বাড়তি সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন।

চুয়াডাঙ্গার আবহাওয়ার সার্বিক পরিস্থিতি সম্পর্কে জেলা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনুর রহমান জানান, শনিবার বিকেল ৩টায় জেলার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৬ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৪৭ শতাংশ।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)