rupalibangla
rupalibangla rupalibangla rupalibangla rupalibangla rupalibangla
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

শিরোনাম

ইন্টারন্যাশনাল পিস স্কুল অ্যান্ড কলেজ শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশী নিহত ইন্ডাস্ট্রি-একাডেমিয়া সহযোগিতা শিক্ষার মান ও কর্মসংস্থান বাড়াবে : ইউজিসি সদস্য ড. মামুন যশোর শিক্ষাবোর্ড চেয়ারম্যানের সাথে সকশিস নেতৃবৃন্দের মতবিনিময় ঝিকরগাছার দারুত তাকওয়া মাদ্রাসা ও এতিমখানায় গাছ লাগানো কর্মসূচি বাস্তবায়ন হাসিনা-আজিজ-বেনজীরসহ পলাতকদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা অনিশ্চিত গন্তব্যে ভারতের রাজনীতি নিবন্ধন শুরু : এবার হজে যেতে পারবেন না যারা রোটারি ক্লাব অব যশোরের বৃক্ষরোপণ কর্মসূচি লাইসেন্স ফিরে পেলো আদ্‌-দ্বীন হাসপাতাল
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

ফরিদপুরে ৩ জনকে কোদাল দিয়ে কুপিয়ে হত্যা : ঘাতক আকাশ গ্রেপ্তার

ফরিদপুর প্রতিনিধি

প্রকাশ : মঙ্গলবার, ২৮ এপ্রিল,২০২৬, ০৭:১৪ পিএম
ফরিদপুরে ৩ জনকে কোদাল দিয়ে কুপিয়ে হত্যা : ঘাতক আকাশ গ্রেপ্তার

ফরিদপুরের সদর উপজেলার আলীয়াবাদ ইউনিয়নে দাদি, ফুফু ও এক প্রতিবেশীকে কোদাল দিয়ে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি আকাশ মোল্লাকে (২৮) গ্রেপ্তার করেছে পুলিশ। হত্যাকাণ্ডের ১০ ঘণ্টার মধ্যেই মঙ্গলবার (২৮ এপ্রিল) ভোরে নিজ বাড়ির পাশের একটি কলাবাগান থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় রক্তমাখা কোদালটিও উদ্ধার করে পুলিশ।

মঙ্গলবার দুপুরে এক সংবাদ সম্মেলনে ফরিদপুরের পুলিশ সুপার মো. নজরুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পরিবার বিয়ে না দেওয়া এবং দীর্ঘদিনের মানসিক হতাশা থেকেই আকাশ এই নৃশংস হত্যাকাণ্ড ঘটিয়েছেন। গ্রেফতারের পর আকাশ বিভ্রান্তিকর তথ্য দিচ্ছে এবং তার মধ্যে অস্বাভাবিক আচরণ লক্ষ্য করা গেছে।

ঘটনাটি ঘটে সোমবার (২৭ এপ্রিল) রাত ৯টার দিকে গদাধরডাঙ্গী গ্রামে। আকাশ তার দাদি আমিনা বেগম (৮০) ও ফুফু রাহেলা বেগমকে (৫৫) কোদাল দিয়ে কোপাচ্ছিল। এসময় চিৎকার শুনে প্রতিবেশী কাবুল হোসেন (৪৯) এগিয়ে এলে আকাশ তাকেও কুপিয়ে হত্যা করে। হামলায় রিয়াজুল মোল্লা ও আর্জিনা বেগম নামের আরও দুইজন গুরুতর আহত হন, যারা বর্তমানে চিকিৎসাধীন।

এ ঘটনায় নিহত কাবুল হোসেনের স্ত্রী কোহিনুর বেগম বাদী হয়ে কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। পুলিশ জানায়, আসামির মানসিক অবস্থা ও ঘটনার প্রকৃত কারণ জানতে বিস্তারিত তদন্ত চলছে। সংবাদ সম্মেলনে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন