rupalibangla
rupalibangla rupalibangla rupalibangla rupalibangla rupalibangla
শুক্রবার, ১২ জুন ২০২৬

শিরোনাম

ইন্টারন্যাশনাল পিস ফাউন্ডেশনের সমন্বিত মেধা তালিকায় যশোরের ৩২ শিক্ষার্থী পাইকারি ও গ্রাহক পর্যায়ে বাড়ল বিদ্যুতের দাম জনগণের দেয়া রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে : মামুনুল হক প্রেসক্লাব যশোরের সদস্যপদ প্রদানসহ তিন দফা দাবিতে আন্দোলনে সাংবাদিক ইউনিয়ন যশোর আবার দাম বাড়ল পেট্রোল-অকটেন ও কেরোসিনের জামায়াতের মামলা : ঝালকাঠি-১ আসনের নির্বাচনী নথি সংরক্ষণের আদেশ আড়াল হয়ে যাচ্ছে কোরবানির প্রকৃত আত্মিক ও নৈতিক শিক্ষা ইরানের বন্দরগুলো থেকে নৌ-অবরোধ তুলে নেয়ার ঘোষণা ট্রাম্পের শুধু পশু নয়, মানুষের মনের পশুত্বকেও কুরবানি করতে হবে : গোলাম পরওয়ার মহাকাশ স্টেশনে তিনজন মহাকাশচারী পাঠিয়েছে চীন
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

মান্দা উপজেলা ভাইস চেয়ারম্যান পদে জামায়াতের প্রার্থী আব্দুল মালেক

নওগাঁ প্রতিনিধি

প্রকাশ : রবিবার, ১০ মে,২০২৬, ০৮:১৫ পিএম
মান্দা উপজেলা ভাইস চেয়ারম্যান পদে জামায়াতের প্রার্থী আব্দুল মালেক

আসন্ন মান্দা উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী মান্দা উপজেলা শাখা। দলটির উপজেলা যুব বিভাগের সভাপতি ও তরুণ সংগঠক মোঃ আব্দুল মালেককে দলীয় মনোনয়ন দেওয়া হয়েছে।

“পরিবর্তনের অঙ্গীকার, উপজেলা পরিষদ হবে জনতার” — এই স্লোগানকে সামনে রেখে শনিবার (৮ মে) রাতে উপজেলার ইসলামী সমাজ কল্যাণ পরিষদ মিলনায়তনে এক বিশেষ নির্বাচনী বোর্ড সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও নওগাঁ জেলা আমির খন্দকার আব্দুর রাকিব। তিনি আনুষ্ঠানিকভাবে আব্দুল মালেকের নাম ঘোষণা করেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন নওগাঁ জেলা নায়েবে আমীর অধ্যাপক মহিউদ্দিন এবং ওলামা বিভাগের সভাপতি ও মান্দা উপজেলা পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা মোস্তফা আল আমিন। বক্তব্যে তারা বলেন, উন্নয়ন, স্বচ্ছতা ও জবাবদিহিমূলক প্রশাসন নিশ্চিত করতে জনগণকে সঙ্গে নিয়েই কাজ করতে চায় জামায়াতে ইসলামী।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন