rupalibangla
rupalibangla rupalibangla rupalibangla rupalibangla rupalibangla
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

শিরোনাম

ইন্টারন্যাশনাল পিস স্কুল অ্যান্ড কলেজ শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশী নিহত ইন্ডাস্ট্রি-একাডেমিয়া সহযোগিতা শিক্ষার মান ও কর্মসংস্থান বাড়াবে : ইউজিসি সদস্য ড. মামুন যশোর শিক্ষাবোর্ড চেয়ারম্যানের সাথে সকশিস নেতৃবৃন্দের মতবিনিময় ঝিকরগাছার দারুত তাকওয়া মাদ্রাসা ও এতিমখানায় গাছ লাগানো কর্মসূচি বাস্তবায়ন হাসিনা-আজিজ-বেনজীরসহ পলাতকদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা অনিশ্চিত গন্তব্যে ভারতের রাজনীতি নিবন্ধন শুরু : এবার হজে যেতে পারবেন না যারা রোটারি ক্লাব অব যশোরের বৃক্ষরোপণ কর্মসূচি লাইসেন্স ফিরে পেলো আদ্‌-দ্বীন হাসপাতাল
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

প্লাস্টিক বর্জ্য থেকে জ্বালানি তেল ও স্মার্ট প্রযুক্তির উদ্ভাবন: নড়াইলে খুদে বিজ্ঞানীদের চমক

নড়াইল প্রতিনিধি

প্রকাশ : মঙ্গলবার, ২৮ এপ্রিল,২০২৬, ০৬:২৮ পিএম
প্লাস্টিক বর্জ্য থেকে জ্বালানি তেল ও স্মার্ট প্রযুক্তির উদ্ভাবন: নড়াইলে খুদে বিজ্ঞানীদের চমক

জ্বালানি সংকট মোকাবিলা ও পরিবেশ রক্ষায় পলিথিন ও প্লাস্টিক বর্জ্য থেকে ডিজেল, কেরোসিন ও পেট্রল উৎপাদনের সম্ভাবনা দেখিয়েছে নড়াইলের খুদে বিজ্ঞানীরা। গত বুধবার নড়াইল সদর উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহে এই উদ্ভাবন প্রদর্শিত হয়।

নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয়ের একদল শিক্ষার্থী এই কার্যকর মডেলটি উপস্থাপন করে। তাদের দাবি, এই প্রযুক্তির বাণিজ্যিক বাস্তবায়ন করা গেলে একদিকে যেমন দেশের জ্বালানি চাহিদা মেটানো সম্ভব হবে, অন্যদিকে প্লাস্টিক দূষণ থেকে রক্ষা পাবে পরিবেশ। মেলায় তাদের এই উদ্ভাবন দর্শনার্থীদের মধ্যে ব্যাপক কৌতুহল সৃষ্টি করেছে।

পাশাপাশি নড়াইল সরকারি বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থী ফাতেমা খাতুন ও তার সহপাঠীরা প্রদর্শন করে একটি 'স্মার্ট পানির ট্যাংক সিস্টেম'। পানির ট্যাংক পূর্ণ হলে এটি স্বয়ংক্রিয়ভাবে সংকেত দেবে, যা পানি ও বিদ্যুৎ অপচয় রোধে কার্যকর ভূমিকা রাখবে।

জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের পৃষ্ঠপোষকতায় এবং সদর উপজেলা প্রশাসনের আয়োজনে আয়োজিত এ মেলায় সভাপতিত্ব করেন ইউএনও টি এম রাহসিন কবির। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালাম। অনুষ্ঠানে অন্যান্য কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) কেএইচ তাসফিকুর রহমান ও নড়াইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুবুর রশিদ লাবলুসহ আরও অনেকে।

মেলায় অংশগ্রহণকারী ও দর্শনার্থীরা খুদে বিজ্ঞানীদের এই উদ্ভাবনগুলোকে বাস্তবে রূপ দিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়সহ সরকারের প্রয়োজনীয় সহযোগিতা ও উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন