rupalibangla
rupalibangla rupalibangla rupalibangla rupalibangla rupalibangla
শুক্রবার, ১২ জুন ২০২৬

শিরোনাম

ইন্টারন্যাশনাল পিস ফাউন্ডেশনের সমন্বিত মেধা তালিকায় যশোরের ৩২ শিক্ষার্থী পাইকারি ও গ্রাহক পর্যায়ে বাড়ল বিদ্যুতের দাম জনগণের দেয়া রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে : মামুনুল হক প্রেসক্লাব যশোরের সদস্যপদ প্রদানসহ তিন দফা দাবিতে আন্দোলনে সাংবাদিক ইউনিয়ন যশোর আবার দাম বাড়ল পেট্রোল-অকটেন ও কেরোসিনের জামায়াতের মামলা : ঝালকাঠি-১ আসনের নির্বাচনী নথি সংরক্ষণের আদেশ আড়াল হয়ে যাচ্ছে কোরবানির প্রকৃত আত্মিক ও নৈতিক শিক্ষা ইরানের বন্দরগুলো থেকে নৌ-অবরোধ তুলে নেয়ার ঘোষণা ট্রাম্পের শুধু পশু নয়, মানুষের মনের পশুত্বকেও কুরবানি করতে হবে : গোলাম পরওয়ার মহাকাশ স্টেশনে তিনজন মহাকাশচারী পাঠিয়েছে চীন
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

নানা আয়োজনে যবিপ্রবিতে জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপন

রূপালী প্রতিবেদক, যশোর

প্রকাশ : বুধবার, ২৯ এপ্রিল,২০২৬, ০৬:২৫ পিএম
নানা আয়োজনে যবিপ্রবিতে জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপন

“পুষ্টি বৈষম্যের দিন শেষ, গড়বো স্বনির্ভর বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে আনন্দ শোভাযাত্রা, সংক্ষিপ্ত আলোচনা ও পুষ্টি মেলাসহ নানা আয়োজনে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপন করা হয়েছে। 

আজ বুধবার (২৯ এপ্রিল) যবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবীর বিশ্ববিদ্যালয়ের পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগ (এনএফটি)  আয়োজিত ‘জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬’ এর নানা কর্মসূচি উদ্বোধন করেন।

যবিপ্রবিতে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষ্যে আয়োজিত কর্মসূচি শুরু হয় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে থেকে বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে। শোভাযাত্রাটি বিশ্ববিদ্যালয়ের প্রধান সড়ক হয়ে অদম্য একাত্তর সংলগ্ন রাস্তা দিয়ে প্রশাসনিক ভবনের সামনে এসে শেষ হয়। শিক্ষার্থীরা পুষ্টি সংশ্লিষ্ঠ রঙ-বেরঙের ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড নিয়ে শোভাযাত্রায় অংশগ্রহণ করে। শোভাযাত্রা শেষে যবিপ্রবি স্কুল অ্যান্ড কলেজের মাঠে শুরু হয় পুষ্টি মেলা। পুষ্টি মেলায় শিক্ষার্থীরা স্বতঃস্ফুর্তভাবে অংশগ্রহণ করে।

শোভাযাত্রার শুরুতে সংক্ষিপ্ত আলোচনায় যবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবীর বলেন, নিরাপদ ও পুষ্টিকর খাদ্য নিশ্চিত করা বর্তমান সময়ের একটি বড় চ্যালেঞ্জ। দেশে পুষ্টিহীনতা ও অতিরিক্ত পুষ্টির সহাবস্থান দূর করতে এবং ক্রমবর্ধমান খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের চাহিদা মেটাতে পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগে দক্ষ ও শিক্ষিত জনবল তৈরি করা অপরিহার্য। সুষম খাদ্যাভ্যাস গড়ে তোলার মাধ্যমে সুস্থ ও মেধাবী জাতি গঠনের ওপর আমাদের জোর দিতে হবে। পারিবারিক ও সামাজিকভাবে আমাদের সকলকে পুষ্টি ও খাদ্য বিষয়ে সচেতন হতে হবে এবং একটি সুস্থ জাতি গঠনে আমাদের সকলকে একসাথে কাজ করতে হবে।

জাতীয় পুষ্টি সপ্তাহের এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন যবিপ্রবির ডিনস কমিটির আহবায়ক অধ্যাপক ড. ইমরান খান, জীববিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. শেখ মিজানুর রহমান, স্বাস্থ্য বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. নাসিম রেজা, পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. শিরীন নিগার, এনএফটি বিভাগের অধ্যাপক ড. মো. ওমর ফারুকসহ বিভাগটির শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ। পুষ্টি মেলায় যবিপ্রবি স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের বিএমআই নির্ণয়, ডায়েট চার্ট প্রদান এবং সুস্থ ও সাবলীল জীবনযাপন করার জন্য বিভিন্ন পরামর্শ সেবা প্রদান করা হয়। 

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন