rupalibangla
rupalibangla rupalibangla rupalibangla rupalibangla rupalibangla
সোমবার, ১ জুন ২০২৬

শিরোনাম

জামায়াতের মামলা : ঝালকাঠি-১ আসনের নির্বাচনী নথি সংরক্ষণের আদেশ আড়াল হয়ে যাচ্ছে কোরবানির প্রকৃত আত্মিক ও নৈতিক শিক্ষা ইরানের বন্দরগুলো থেকে নৌ-অবরোধ তুলে নেয়ার ঘোষণা ট্রাম্পের শুধু পশু নয়, মানুষের মনের পশুত্বকেও কুরবানি করতে হবে : গোলাম পরওয়ার মহাকাশ স্টেশনে তিনজন মহাকাশচারী পাঠিয়েছে চীন এবারও পুঁজি সংকটে বিপাকে যশোরের চামড়া ব্যবসায়ীরা অনলাইনসহ সব ধরনের জুয়া নিয়ন্ত্রণে সরকার আলাদা আইন করতে যাচ্ছে নিরাপত্তা ঝুঁকিতে মতিঝিলের অফিস বন্ধ করে দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী পরিবেশ রক্ষায় এখনই সম্মিলিত উদ্যোগ নিতে হবে : ডা: ফরিদ এমপি ঝিকরগাছায় অস্বচ্ছলদের মাঝে ঈদ উপলক্ষে ডা. মোসলেহ উদ্দিন ফরিদের অর্থ বিতরণ
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

শুধু পশু নয়, মানুষের মনের পশুত্বকেও কুরবানি করতে হবে : গোলাম পরওয়ার

রূপালী বাংলা ডেস্ক

প্রকাশ : বৃহস্পতিবার, ২৮ মে,২০২৬, ০৭:৩৫ পিএম
শুধু পশু নয়, মানুষের মনের পশুত্বকেও কুরবানি করতে হবে : গোলাম পরওয়ার

শুধু পশু কুরবানি করলেই চলবে না, মানুষের মনের পশুত্বকেও কুরবানি করতে হবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। বৃহস্পতিবার (২৮ মে) খুলনা কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদের নামাজ শেষে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, সমাজ থেকে সুদ, ঘুষ ও দুর্নীতি দূর করে ন্যায়ভিত্তিক ও ধর্মীয় অনুশাসননির্ভর সমাজ গড়ে তুলতে হবে। কুরবানির শিক্ষা কেবল আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ নয়; আত্মশুদ্ধি ও নৈতিক উন্নয়নের মধ্যেই এর প্রকৃত তাৎপর্য নিহিত।

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে খুলনায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। সকাল সাড়ে ৭টায় খুলনা কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে প্রধান জামাত অনুষ্ঠিত হয়। সকাল থেকেই নগরীর বিভিন্ন মসজিদ ও ঈদগাহে ধর্মপ্রাণ মুসল্লিদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

খুলনা সিটি করপোরেশনের তত্ত্বাবধানে মহানগরীর ৩১টি ওয়ার্ডসহ চার শতাধিক স্থানে এবং জেলার বিভিন্ন এলাকায় এক হাজারের বেশি স্থানে ঈদের জামাতের আয়োজন করা হয়।

নামাজ শেষে মুসল্লিদের অনেকে বাড়িতে ফিরে কুরবানির পশু জবাই শুরু করেন। ঈদ উপলক্ষে সকাল থেকেই খুলনা শহর ও আশপাশের এলাকায় উৎসবের আমেজ বিরাজ করে। পরিবারের সদস্যদের সঙ্গে ঈদের নামাজ আদায়, কুশল বিনিময় ও কুরবানির প্রস্তুতিকে ঘিরে মানুষের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা যায়।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)