rupalibangla
rupalibangla rupalibangla rupalibangla rupalibangla rupalibangla
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

শিরোনাম

ইন্টারন্যাশনাল পিস স্কুল অ্যান্ড কলেজ শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশী নিহত ইন্ডাস্ট্রি-একাডেমিয়া সহযোগিতা শিক্ষার মান ও কর্মসংস্থান বাড়াবে : ইউজিসি সদস্য ড. মামুন যশোর শিক্ষাবোর্ড চেয়ারম্যানের সাথে সকশিস নেতৃবৃন্দের মতবিনিময় ঝিকরগাছার দারুত তাকওয়া মাদ্রাসা ও এতিমখানায় গাছ লাগানো কর্মসূচি বাস্তবায়ন হাসিনা-আজিজ-বেনজীরসহ পলাতকদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা অনিশ্চিত গন্তব্যে ভারতের রাজনীতি নিবন্ধন শুরু : এবার হজে যেতে পারবেন না যারা রোটারি ক্লাব অব যশোরের বৃক্ষরোপণ কর্মসূচি লাইসেন্স ফিরে পেলো আদ্‌-দ্বীন হাসপাতাল
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

জামায়াতের মামলা : ঝালকাঠি-১ আসনের নির্বাচনী নথি সংরক্ষণের আদেশ

রূপালী ডেস্ক

প্রকাশ : শনিবার, ৩০ মে,২০২৬, ১১:৩৫ এ এম
জামায়াতের মামলা : ঝালকাঠি-১ আসনের নির্বাচনী নথি সংরক্ষণের আদেশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসনে অনিয়ম ও কারচুপির অভিযোগ সংক্রান্ত মামলায় আসনের সব নির্বাচনী নথি সংরক্ষণের আদেশ দিয়েছেন আদালত। বুধবার (২২ এপ্রিল) শুনানি শেষে হাইকোর্ট বৃহস্পতিবারের মধ্যে এ আসনের ব্যালট পেপার, ফলাফল শিটসহ নির্বাচনের সব গুরুত্বপূর্ণ নথি হেফাজতে নেয়ার নির্দেশ দেন।

এ বিষয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে আবেদন করা হয়। দলটির প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেন ড. ফয়জুল হক। অন্যদিকে, এ আসন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী রফিকুল ইসলাম জামাল সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন। আদালতে আবেদনকারীর পক্ষে শুনানি করেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট শিশির মোহাম্মদ মনির।

আদালতের নির্দেশের পর ড. ফয়জুল হক বলেন, ‘নির্বাচনে অনিয়ম ও কারচুপির বিষয়ে আমরা ন্যায়বিচারের জন্য আদালতের শরণাপন্ন হয়েছি। হাইকোর্টের এই নির্দেশ সুষ্ঠু তদন্তের পথ আরো সুগম করবে বলে আমরা আশাবাদী।’

অন্যদিকে, সংসদ সদস্য রফিকুল ইসলাম জামাল অভিযোগ অস্বীকার করে বলেন, ‘জনগণের ভোটেই আমি নির্বাচিত হয়েছি। আদালতের সিদ্ধান্তকে আমরা সম্মান করি এবং আশা করি বিষয়টি আইনগত প্রক্রিয়ার মাধ্যমেই নিষ্পত্তি হবে।’

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন