rupalibangla
rupalibangla rupalibangla rupalibangla rupalibangla rupalibangla
শুক্রবার, ১২ জুন ২০২৬

শিরোনাম

ইন্টারন্যাশনাল পিস ফাউন্ডেশনের সমন্বিত মেধা তালিকায় যশোরের ৩২ শিক্ষার্থী পাইকারি ও গ্রাহক পর্যায়ে বাড়ল বিদ্যুতের দাম জনগণের দেয়া রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে : মামুনুল হক প্রেসক্লাব যশোরের সদস্যপদ প্রদানসহ তিন দফা দাবিতে আন্দোলনে সাংবাদিক ইউনিয়ন যশোর আবার দাম বাড়ল পেট্রোল-অকটেন ও কেরোসিনের জামায়াতের মামলা : ঝালকাঠি-১ আসনের নির্বাচনী নথি সংরক্ষণের আদেশ আড়াল হয়ে যাচ্ছে কোরবানির প্রকৃত আত্মিক ও নৈতিক শিক্ষা ইরানের বন্দরগুলো থেকে নৌ-অবরোধ তুলে নেয়ার ঘোষণা ট্রাম্পের শুধু পশু নয়, মানুষের মনের পশুত্বকেও কুরবানি করতে হবে : গোলাম পরওয়ার মহাকাশ স্টেশনে তিনজন মহাকাশচারী পাঠিয়েছে চীন
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

নজরুলের আদর্শ নতুন প্রজন্মকে আলোকিত করতে পারে : ডা. ফরিদ এমপি

রূপালী প্রতিবেদক, যশোর

প্রকাশ : শনিবার, ২৩ মে,২০২৬, ০৯:৩১ পিএম
নজরুলের আদর্শ নতুন প্রজন্মকে আলোকিত করতে পারে : ডা. ফরিদ এমপি

যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনের সংসদ সদস্য ডাক্তার মোসলেহ উদ্দিন ফরিদ বলেছেন, ‘নজরুল কেবল একজন কবি নন, তিনি ছিলেন অন্যায়-অবিচারের বিরুদ্ধে উচ্চকণ্ঠ এক সাহসী মানবতার কবি। যার লেখনী যুগে যুগে মানুষকে সত্য, ন্যায় ও সাম্যের পথে জাগ্রত করেছে।’ তিনি আরো বলেন, ‘কাজী নজরুল ইসলাম ছিলেন বাংলার মানুষের হৃদয়ের কবি। তিনি তাঁর কবিতা, গান ও সাহিত্যের মাধ্যমে মানুষের মুক্তি, ভালোবাসা ও ভ্রাতৃত্ববোধের বার্তা ছড়িয়ে দিয়েছেন। বর্তমান সমাজের বিভেদ, হিংসা ও সংকীর্ণতার বিরুদ্ধে নজরুলের আদর্শ নতুন প্রজন্মকে আলোকিত করতে পারে।’

বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উপলক্ষে শনিবার (২৩ মে) সন্ধ্যায় প্রেসক্লাব যশোরের মিলনায়তনে নজরুল সাহিত্য পরিষদ আয়োজিত আলোচনা সভা, কবিতা পাঠ ও সাংস্কৃতিক সন্ধ্যায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। 

প্রধান আলোচক মুক্তচিন্তক, লেখক ও গবেষক বেনজীন খান বলেন, ‘নজরুল ছিলেন স্বাধীন চিন্তার প্রতীক। ধর্ম, বর্ণ ও শ্রেণিভেদ ভুলে মানুষের কল্যাণকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন তিনি। তাঁর সাহিত্য আজও সামাজিক ন্যায়বিচার, মানবিক মূল্যবোধ ও মুক্তচিন্তার শিক্ষা দেয়। তিনি বলেন, নজরুলের সাহিত্যচর্চা বাড়াতে সাংস্কৃতিক সংগঠনগুলোর আরও দায়িত্বশীল ভূমিকা পালন করা প্রয়োজন।’

বিশেষ অতিথি ড. মোঃ মাহবুবুর রহমান বলেন, ‘শিক্ষার্থীদের মাঝে নজরুলের সাহিত্য ও দর্শন ছড়িয়ে দিতে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে কার্যকর উদ্যোগ নিতে হবে। নজরুলের কবিতা ও গান মানুষের চেতনা জাগ্রত করে এবং অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে সাহস যোগায়। নজরুলের জীবন ছিল সংগ্রাম, ত্যাগ ও মানবতার উজ্জ্বল উদাহরণ।

অধ্যাপক আবুল হাশিম রেজা ও হামিদপুর আলহেরা ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক মফিজুল ইসলাম অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন। তারা বলেন, ‘বাংলা সংস্কৃতির অন্যতম প্রাণপুরুষ নজরুল আজও কোটি মানুষের অনুপ্রেরণার উৎস।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে নজরুল সাহিত্য পরিষদ সভাপতি মোঃ তরিকুল ইসলাম বলেন, নজরুল সাহিত্য পরিষদ সবসময় সাহিত্য ও সংস্কৃতিচর্চার মাধ্যমে নতুন প্রজন্মের মাঝে মানবিক মূল্যবোধ জাগ্রত করতে কাজ করে যাচ্ছে। তিনি সকলকে নজরুলচর্চায় আরও বেশি বেশি সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে কবিতা পাঠ, আলোচনা ও মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।

 

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন