রূপালী প্রতিবেদক, যশোর
যশোর পুরাতন লোহা ও মটর পার্টস ব্যবসায়ী মালিক সমিতির নবনির্বাচিত নেতৃবৃন্দকে শপথ গ্রহণ সম্পন্ন হয়েছে। সোমবার শহরের বকচরস্থ সংগঠনের কার্যালয়ে শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান মাহবুবুর রহমান মজনু নবনির্বাচিত নেতৃবৃন্দের শপথ বাক্য পাঠ করান।
এ সময় উপস্থিত ছিলেন নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব লিয়াকত আলী, সদস্য মোর্তুজা হোসেন, নগর যুবদলের সদস্য সচিব শেখ রবিউল ইসলাম রবি, শ্রমিক নেতা নাজিম হোসেন, যশোর পুরাতন লোহা ও মটর পার্টস ব্যবসায়ী মালিক সমিতির নবনির্বাচিত সভাপতি সাহিদুর রহমান সাহিদ, সাধারণ সম্পাদক হাসিবুল হাসান রনি, সহসভাপতি রাসেল শেখ, হযরত আলী, যুগ্ম-সম্পাদক পারভেজ শেখ, সহ-সাধারণ সম্পাদক বাবুল হোসেন, সাংগঠনিক সম্পাদক মফিজুর রহমান, কোষাধ্যক্ষ রবিউল ইসলাম ছুট্টু, প্রচার সম্পাদক কামরুজ্জামান, কার্যনির্বাহী সদস্য আরিফ শেখ, সহিদুল ইসলাম বাবু , মোঃ সোহেল ও আজিজুল ইসলাম ।