rupalibangla
rupalibangla rupalibangla rupalibangla rupalibangla rupalibangla
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

শিরোনাম

ইন্টারন্যাশনাল পিস স্কুল অ্যান্ড কলেজ শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশী নিহত ইন্ডাস্ট্রি-একাডেমিয়া সহযোগিতা শিক্ষার মান ও কর্মসংস্থান বাড়াবে : ইউজিসি সদস্য ড. মামুন যশোর শিক্ষাবোর্ড চেয়ারম্যানের সাথে সকশিস নেতৃবৃন্দের মতবিনিময় ঝিকরগাছার দারুত তাকওয়া মাদ্রাসা ও এতিমখানায় গাছ লাগানো কর্মসূচি বাস্তবায়ন হাসিনা-আজিজ-বেনজীরসহ পলাতকদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা অনিশ্চিত গন্তব্যে ভারতের রাজনীতি নিবন্ধন শুরু : এবার হজে যেতে পারবেন না যারা রোটারি ক্লাব অব যশোরের বৃক্ষরোপণ কর্মসূচি লাইসেন্স ফিরে পেলো আদ্‌-দ্বীন হাসপাতাল
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

যশোরে বাপার সাধারণ সভা অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি

প্রকাশ : সোমবার, ২৭ জুলাই,২০২৬, ০৪:৫০ পিএম
যশোরে বাপার সাধারণ সভা অনুষ্ঠিত

গত ২৫ জুলাই বিকালে যশোর আব্দুস সামাদ মেমোরিয়াল একাডেমিতে বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপার সাধারণ সভা অনুষ্ঠিত হয় স্থান। সভাপতিত্ব করেন সংগঠনের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক এবং যশোর জেলার আহ্বায়ক খন্দকার আজিজুল হক মনি। শুরুতে স্বাগত বক্তব্য দেন জেলা সদস্য সচিব অধ্যাপক আবু সাঈদ মোহাম্মদ আতিকুর রহমান।

বক্তব্য রাখেন অধ্যক্ষ পাভেল চৌধুরী, অধ্যাপক ফিরোজা বুলবুল কলি, অধ্যাপক গোপীকান্ত সরকার, উজ্জ্বল কুমার বালা, আখতার জাহান ঝর্ণা, জুলফিকার আব্দুল্লাহ, মুক্তার আলী, শাহজাহান নান্নু, প্রদীপ দাস, মাসুদুজ্জামান টিটো, অহিদুজ্জামান, এবং অধ্যাপক মুক্তার আলী প্রমুখ ।

সভায় সর্বসম্মতিক্রমে আগামী তিন মাসের মধ্যে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) যশোর জেলা কমিটির জেলা সম্মেলন আয়োজনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এ লক্ষ্যে একটি জেলা সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন করা হয়।

কমিটিভুক্তরা হলেন আহ্বায়ক খন্দকার আজিজুল হক মনি, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক আবু সাঈদ মোহাম্মদ আতিকুর রহমান, শেখ রাকিবুল ইসলাম নয়ন, সদস্য অধ্যক্ষ পাভেল চৌধুরী, ড:আহসান হাবিব, অধ্যাপক গোপীকান্ত সরকার, আখতার জাহান ঝর্ণা, অধ্যাপক এমএ গফুর, শফিকুল ইসলাম, মোস্তাক মোরশেদ, রায়হান উদ্দিন রাসেল, সাইফুদ্দিন আহমেদ, অধ্যাপক মুক্তার হোসেন, উজ্জ্বল কুমার বালা।

সভায় যশোর শহরের জলাবদ্ধতা নিরসন, নদী-খাল-বিল সংরক্ষণ, হামিদপুর ময়লা ডাম্পিং স্টেশন, ক্ষণিকা পিকনিক স্পট, পৌর পার্কের পুকুর, ভোলাট্যাংক পুকুর, পণ্ডিতপুকুর, লালদীঘি সংরক্ষণ, নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ, কৃষি ও ভবদহ সমস্যার স্থায়ী সমাধানসহ পরিবেশ রক্ষায় পরিকল্পিত নগরায়ন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন