rupalibangla
rupalibangla rupalibangla rupalibangla rupalibangla rupalibangla
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

শিরোনাম

ইন্টারন্যাশনাল পিস স্কুল অ্যান্ড কলেজ শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশী নিহত ইন্ডাস্ট্রি-একাডেমিয়া সহযোগিতা শিক্ষার মান ও কর্মসংস্থান বাড়াবে : ইউজিসি সদস্য ড. মামুন যশোর শিক্ষাবোর্ড চেয়ারম্যানের সাথে সকশিস নেতৃবৃন্দের মতবিনিময় ঝিকরগাছার দারুত তাকওয়া মাদ্রাসা ও এতিমখানায় গাছ লাগানো কর্মসূচি বাস্তবায়ন হাসিনা-আজিজ-বেনজীরসহ পলাতকদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা অনিশ্চিত গন্তব্যে ভারতের রাজনীতি নিবন্ধন শুরু : এবার হজে যেতে পারবেন না যারা রোটারি ক্লাব অব যশোরের বৃক্ষরোপণ কর্মসূচি লাইসেন্স ফিরে পেলো আদ্‌-দ্বীন হাসপাতাল
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

ইন্টারন্যাশনাল পিস স্কুল অ্যান্ড কলেজ শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

প্রেস বিজ্ঞপ্তি

প্রকাশ : রবিবার, ৯ আগস্ট,২০২৬, ০৫:২২ পিএম
ইন্টারন্যাশনাল পিস স্কুল অ্যান্ড কলেজ শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

ইন্টারন্যাশনাল পিস স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে আনন্দঘন পরিবেশে ‘বৃক্ষ বিতরণ কর্মসূচি-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার স্কুল ক্যাম্পাসে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে ৩ শতাধিক বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।

অনুষ্ঠানে যশোর সদর উপজেলার সহকারী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কামাল আহমেদ প্রধান অতিথি ছিলেন। প্রতিষ্ঠানের চেয়ারম্যান জি এম আবু ফয়সালের সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন অধ্যক্ষ সারাফাত হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের যশোর শাখার নির্বাহী সচিব গাউসুল আযম ও পরিচালক মোস্তফা কামালসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাংস্কৃতিক শিক্ষক মুজাহিদুল ইসলাম।

অনুষ্ঠানে প্রধান অতিথি পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরে শিক্ষার্থীদের অন্তত একটি করে গাছের চারা রোপণ ও তা পরিচর্যা করার আহ্বান জানান।

সভাপতির বক্তব্যে চেয়ারম্যান জি এম আবু ফয়সাল শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষার পাশাপাশি পরিবেশ সচেতন নাগরিক হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

আলোচনা সভা শেষে অতিথিরা শিক্ষার্থীদের হাতে ফলজ, বনজ ও ওষুধি গাছের চারা তুলে দেন।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন