rupalibangla
rupalibangla rupalibangla rupalibangla rupalibangla rupalibangla
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

শিরোনাম

ইন্টারন্যাশনাল পিস স্কুল অ্যান্ড কলেজ শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশী নিহত ইন্ডাস্ট্রি-একাডেমিয়া সহযোগিতা শিক্ষার মান ও কর্মসংস্থান বাড়াবে : ইউজিসি সদস্য ড. মামুন যশোর শিক্ষাবোর্ড চেয়ারম্যানের সাথে সকশিস নেতৃবৃন্দের মতবিনিময় ঝিকরগাছার দারুত তাকওয়া মাদ্রাসা ও এতিমখানায় গাছ লাগানো কর্মসূচি বাস্তবায়ন হাসিনা-আজিজ-বেনজীরসহ পলাতকদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা অনিশ্চিত গন্তব্যে ভারতের রাজনীতি নিবন্ধন শুরু : এবার হজে যেতে পারবেন না যারা রোটারি ক্লাব অব যশোরের বৃক্ষরোপণ কর্মসূচি লাইসেন্স ফিরে পেলো আদ্‌-দ্বীন হাসপাতাল
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশী নিহত

কামরান আলম, মৌলভীবাজার

প্রকাশ : রবিবার, ৯ আগস্ট,২০২৬, ১০:৪৭ এ এম
কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশী নিহত

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে এক বাংলাদেশী চোরাকারবারি নিহত হয়েছেন। ভারতের অভ্যন্তরে প্রবেশ করে ভারতীয় নাসিরুদ্দিন পাতার বিড়ির চোরাচালান আনতে গিয়ে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে বিজিবি।

রোববার (৯ আগস্ট) ভোর ৪টার দিকে কুলাউড়ার আলীনগর সীমান্তের ওপারে ভারতের ত্রিপুরা রাজ্যের মাগুরুলি এলাকায় এ ঘটনা ঘটে। ‎নিহতের নাম তারা মিয়া (২০)। তিনি কুলাউড়া উপজেলার মুরইছড়া বস্তি এলাকার আব্দুল মালেকের ছেলে।

‎বিজিবি জানায়, ভোররাতে তারা মিয়াসহ ৪ থেকে ৫ জন চোরাকারবারির একটি দল আমদানি নিষিদ্ধ ভারতীয় নাসিরুদ্দিন পাতার বিড়ি আনতে আলীনগর সীমান্ত দিয়ে ভারতের অভ্যন্তরে মাগুরুলি এলাকায় প্রবেশ করে। এসময় সেখানকার বিএসএফ সদস্যরা গুলি করলে ঘটনাস্থলেই তারা মিয়া মারা যান। তবে অন্য চোরাকারবারিরা পালিয়ে বাংলাদেশের অভ্যন্তরে ফিরে আসে।

‎শ্রীমঙ্গল ব্যাটালিয়নের (৪৬ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সরকার আসিফ মাহমুদ বিষয়টি নিশ্চিত করে বলেন, ভারতের অভ্যন্তরে ঢুকে অবৈধ নাসিরুদ্দিন বিড়ি আনতে গেলে বিএসএফের গুলিতে তিনি নিহত হয়েছেন। তার বিরুদ্ধে থানায় চোরাচালানের মামলা রয়েছে।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন