rupalibangla
rupalibangla rupalibangla rupalibangla rupalibangla rupalibangla
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

রোটারি ক্লাব অব যশোরের বৃক্ষরোপণ কর্মসূচি

রূপালী প্রতিবেদক, যশোর

প্রকাশ : সোমবার, ২৭ জুলাই,২০২৬, ০৬:০৪ পিএম
আপডেট : সোমবার, ২৭ জুলাই,২০২৬, ০৬:১০ পিএম
রোটারি ক্লাব অব যশোরের বৃক্ষরোপণ কর্মসূচি

রোটারি ক্লাব অব যশোর এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে যশোর সদর উপজেলার হাসিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এর সকল শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রকারের ফলের গাছ বিতরণ এবং স্কুল মাঠ চত্বরে বৃক্ষরোপণ করা হয়।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন রোটারি ক্লাব অব যশোর এর সভাপতি মেফতাহুর রহমান খোকন, ক্লাব সেক্রেটারি আরিফুজ্জামান, চাটার্ড মেম্বার ও পাস্ট প্রেসিডেন্ট শফিউর রহমান মল্লিক, পাস্ট প্রেসিডেন্ট আজিজুল হক বাবলু, পাস্ট প্রেসিডেন্ট মোয়াজ্জেম হোসেন চৌধুরী টুলু, পাস্ট প্রেসিডেন্ট সাইফুল্লাহ খালিদ, পাস্ট প্রেসিডেন্ট মোঃ শওকত, পাস্ট প্রেসিডেন্ট মেহেদী হাসান, সহ ক্লাবের বিভিন্ন পর্যায়ের সদস্যবৃন্দ।

প্রজেক্টের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন ক্লাব সার্ভিস ডিরেক্টর রোটারিয়ান এম. এস.আরেফিন উজ্জ্বল। বিদ্যালয়ের শিক্ষার্থীরা একটি করে ফলের গাছ উপহার পাওয়ার পর প্রত্যেকেই অত্যন্ত আনন্দিত ও উৎসাহিত হয়।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)