rupalibangla
rupalibangla rupalibangla rupalibangla rupalibangla rupalibangla
শুক্রবার, ১২ জুন ২০২৬

শিরোনাম

ইন্টারন্যাশনাল পিস ফাউন্ডেশনের সমন্বিত মেধা তালিকায় যশোরের ৩২ শিক্ষার্থী পাইকারি ও গ্রাহক পর্যায়ে বাড়ল বিদ্যুতের দাম জনগণের দেয়া রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে : মামুনুল হক প্রেসক্লাব যশোরের সদস্যপদ প্রদানসহ তিন দফা দাবিতে আন্দোলনে সাংবাদিক ইউনিয়ন যশোর আবার দাম বাড়ল পেট্রোল-অকটেন ও কেরোসিনের জামায়াতের মামলা : ঝালকাঠি-১ আসনের নির্বাচনী নথি সংরক্ষণের আদেশ আড়াল হয়ে যাচ্ছে কোরবানির প্রকৃত আত্মিক ও নৈতিক শিক্ষা ইরানের বন্দরগুলো থেকে নৌ-অবরোধ তুলে নেয়ার ঘোষণা ট্রাম্পের শুধু পশু নয়, মানুষের মনের পশুত্বকেও কুরবানি করতে হবে : গোলাম পরওয়ার মহাকাশ স্টেশনে তিনজন মহাকাশচারী পাঠিয়েছে চীন
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

সংবাদ সম্মেলন : জমি ও কবরস্থান দখল নিয়ে নির্যাতনের অভিযোগ

রূপালী প্রতিবেদক, যশোর

প্রকাশ : বুধবার, ৬ মে,২০২৬, ০৮:২৩ পিএম
সংবাদ সম্মেলন : জমি ও কবরস্থান দখল নিয়ে নির্যাতনের অভিযোগ

যশোরে জমি-জমা ও কবরস্থান দখলকে কেন্দ্র করে প্রভাবশালী আত্মীয়দের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন আফরোজা আক্তার নামে এক নারী।

বুধবার (৬ মে) প্রেসক্লাব যশোরে আয়োজিত এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি অভিযোগ করেন, তার ভাইপো মহসিন কবীরের নেতৃত্বে তার ভাইসহ পরিবারের একাধিক সদস্য দীর্ঘদিন ধরে তাকে ও তার পরিবারকে বিভিন্নভাবে নির্যাতন করে আসছে।

তিনি বলেন, তাদের বিরুদ্ধে হামলা, মিথ্যা মামলা দায়ের, পুকুরের মাছ চুরি, জমি দখল এবং তার মা ও সন্তানের কবর দখলের মতো গুরুতর অভিযোগ রয়েছে। এছাড়া তাকে নিয়মিত ভয়ভীতি প্রদর্শন ও খুন-জখমের হুমকি দেওয়া হচ্ছে বলেও দাবি করেন তিনি।

আফরোজা আক্তার আরও বলেন, ২০২৫ সালের ২৮ ডিসেম্বর আপোষ-মীমাংসার জন্য বিবাদীদের বাড়িতে গেলে তাকে অশালীন ভাষায় গালিগালাজ করে জোরপূর্বক বের করে দেওয়া হয়। পরবর্তীতে তার ভোগদখলীয় পুকুর থেকে মাছ ধরে নেওয়ার ঘটনায় প্রতিবাদ জানালে উল্টো তার বিরুদ্ধে শার্শা থানায় মিথ্যা অভিযোগ দায়ের করা হয়।

তিনি অভিযোগ করেন, বিষয়টি থানায় জানানো হলেও প্রত্যাশিত সহযোগিতা পাননি; বরং তদন্তের নামে হয়রানির শিকার হয়েছেন। একই সঙ্গে প্রভাব খাটিয়ে তার বিরুদ্ধে ভিত্তিহীন সংবাদ প্রকাশ করা হয়েছে, যা তার ও তার পরিবারের মান-সম্মান ক্ষুণ্ন করেছে।

সংবাদ সম্মেলনে তিনি জানান, তার কাছে অভিযোগের সমর্থনে অডিও-ভিডিও রেকর্ড, জিডি কপি, মামলার নথিপত্র এবং পুকুর লিজ সংক্রান্ত কাগজপত্রসহ বিভিন্ন প্রমাণ রয়েছে। তিনি এসব বিষয় সুষ্ঠু তদন্ত করে ন্যায়বিচার নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন