rupalibangla
rupalibangla rupalibangla rupalibangla rupalibangla rupalibangla
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

ছাত্রদলের কমিটিতে জামায়াত কর্মী!

রূপালী ডেস্ক

প্রকাশ : শুক্রবার, ৮ মে,২০২৬, ০৯:২৪ পিএম
ছাত্রদলের কমিটিতে জামায়াত কর্মী!

লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার দরবেশপুরের ৭ নং ওয়ার্ড ছাত্রদলের কমিটিতে জামায়াত কর্মীর নাম নিয়ে ফেসবুকে পোস্ট করে ক্ষোভ প্রকাশ করেছেন সেই জামায়াত কর্মী। তিনি তার ফেসবুক পোস্টে লিখেন ‘আমি বাংলাদেশ জামাত ইসলাম করি—এটা আমার গর্ব, আমার আদর্শ। অথচ বিএনপি তাদের রাজনৈতিক ফায়দার জন্য আমার নাম তাদের লিস্টে ঢুকায়ে দিছে।’

আমি স্পষ্ট জানায়ে দিতে চাই : ‘আমার কোনো সম্পর্ক বিএনপি'র সাথে নাই। আমরা এক আল্লাহর উপর ভরসা করে, ইসলামী আদর্শের ভিত্তিতে দেশ গড়ার রাজনীতি করি। বিএনপি নিজেদের কর্মী সংকটে ভুগছে বলেই অন্য সংগঠনের ছেলেদের নাম লিস্টে ঢুকায়ে সংখ্যা বাড়াচ্ছে। এই মিথ্যাচার বন্ধ করেন।

আমার পরিচয় একটাই—আমি জামাত ইসলাম। বিএনপি না।" Sheikh Nasir নামের আইডি থেকে এমন দাবি করা হয়।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)