rupalibangla
rupalibangla rupalibangla rupalibangla rupalibangla rupalibangla
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

শিরোনাম

ইন্টারন্যাশনাল পিস স্কুল অ্যান্ড কলেজ শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশী নিহত ইন্ডাস্ট্রি-একাডেমিয়া সহযোগিতা শিক্ষার মান ও কর্মসংস্থান বাড়াবে : ইউজিসি সদস্য ড. মামুন যশোর শিক্ষাবোর্ড চেয়ারম্যানের সাথে সকশিস নেতৃবৃন্দের মতবিনিময় ঝিকরগাছার দারুত তাকওয়া মাদ্রাসা ও এতিমখানায় গাছ লাগানো কর্মসূচি বাস্তবায়ন হাসিনা-আজিজ-বেনজীরসহ পলাতকদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা অনিশ্চিত গন্তব্যে ভারতের রাজনীতি নিবন্ধন শুরু : এবার হজে যেতে পারবেন না যারা রোটারি ক্লাব অব যশোরের বৃক্ষরোপণ কর্মসূচি লাইসেন্স ফিরে পেলো আদ্‌-দ্বীন হাসপাতাল
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

টাকা ছাপানোর খবর ভিত্তিহীন, এটি নিয়মিত ব্যাংক ঋণ: গভর্নর ও অর্থমন্ত্রী

রূপালী ডেস্ক

প্রকাশ : মঙ্গলবার, ২৮ এপ্রিল,২০২৬, ০৭:২৫ পিএম
টাকা ছাপানোর খবর ভিত্তিহীন, এটি নিয়মিত ব্যাংক ঋণ: গভর্নর ও অর্থমন্ত্রী

বাংলাদেশ ব্যাংক টাকা ছাপিয়ে সরকারকে ঋণ দিচ্ছে—এমন দাবিকে সম্পূর্ণ ভিত্তিহীন ও বিভ্রান্তিকর বলে উড়িয়ে দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান। শনিবার সচিবালয়ে অর্থনৈতিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) সঙ্গে আয়োজিত এক প্রাক-বাজেট আলোচনায় তিনি এ কথা বলেন।

সম্প্রতি এক সেমিনারে পলিসি রিসার্চ ইনস্টিটিউটের (পিআরআই) পক্ষ থেকে দাবি করা হয়েছিল যে, কেন্দ্রীয় ব্যাংক নতুন টাকা ছাপিয়ে সরকারকে ঋণ দিচ্ছে, যার ফলে মূল্যস্ফীতি আরও বাড়তে পারে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে গভর্নর বলেন, "টাকা ছাপানোর বিষয়টি ভিত্তিহীন।" এসময় পাচার হওয়া অর্থ ফেরত আনা প্রসঙ্গে তিনি স্বীকার করেন যে, পাচারকৃত অর্থ ফেরানো অত্যন্ত কঠিন কাজ। তবে ওই অর্থ যাতে কেউ ব্যবহার করতে না পারে, সরকার সেই চেষ্টা চালিয়ে যাচ্ছে।

একই সভায় অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীও টাকা ছাপিয়ে ঋণ নেওয়ার বিষয়টি নাকচ করে দেন। তিনি বলেন, সরকার টাকা ছাপিয়ে ব্যাংক ঋণ নিচ্ছে—এ ধারণা সঠিক নয়। এ ধরনের ভুল তথ্য প্রচারের ফলে আন্তর্জাতিক মহলে দেশের 'ক্রেডিট রেটিং' ক্ষতিগ্রস্ত হতে পারে বলে তিনি সতর্ক করেন। অর্থমন্ত্রী আরও স্পষ্ট করেন যে, বাজেট বাস্তবায়নের প্রয়োজনে ব্যাংক ব্যবস্থা থেকে ঋণ নেওয়া একটি নিয়মিত ও স্বাভাবিক প্রক্রিয়া।

প্রাক-বাজেট এই আলোচনায় ইআরএফ প্রতিনিধিরা ছাড়াও অর্থ মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি ও আসন্ন বাজেটের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন