রূপালী প্রতিবেদক, যশোর
প্রাথমিক বৃত্তি পরীক্ষায় গৌরবোজ্জ্বল সাফল্য অর্জন করেছে অদম্য মেধাবী ছাত্র মাহমুদ হোসেন। সে নওয়াপাড়া মডেল মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী।
মেধাবী ছাত্র মাহমুদের বাবা মো. জাকির হোসেন একজন স্থানীয় সংবাদকর্মী ও রিয়েল স্টেট ব্যবসায়ী এবং মা একজন গৃহিণী। ছেলের এই অনবদ্য সাফল্যে উচ্ছ্বসিত তার পরিবার ও শিক্ষকমণ্ডলী।
ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে জানতে চাইলে মাহমুদ হোসেন জানায়, সে বড় হয়ে আকাশ ছোঁয়ার স্বপ্ন দেখে, হতে চায় একজন দক্ষ পাইলট (বিমানচালক)। দেশের সেবায় নিজেকে নিয়োজিত করতে সে সকলের দোয়া প্রার্থী।