rupalibangla
rupalibangla rupalibangla rupalibangla rupalibangla rupalibangla
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

আদ্-দ্বীন মেডিকেলে ইন্টার্ন চিকিৎসকদের বিদায় ও নবাগতদের অভিষেক

প্রেস বিজ্ঞপ্তি

প্রকাশ : রবিবার, ২৬ জুলাই,২০২৬, ০৪:৫৭ পিএম
আদ্-দ্বীন মেডিকেলে ইন্টার্ন চিকিৎসকদের বিদায় ও নবাগতদের অভিষেক

যশোর আদ্-দ্বীন সকিনা মেডিকেল কলেজ হাসপাতালের নবম ব্যাচের ইন্টার্ন চিকিৎসদের বিদায় ও একই সাথে দশম ব্যাচের নবাগত ইন্টার্ন চিকিৎসদের অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

২৬ জুলাই রোববার সকালে যশোর পুলেরহাট আদ্-দ্বীন সকিনা উইমেন্স মেডিকেল কলেজের ডা. সালাহউদ্দিন খান লেকচার থিয়েটারে অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথির বক্তৃতা করেন আদ্-দ্বীন ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ব্যবস্থপনা পরিচালক ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়লজি বিভাগের প্রাক্তন অধ্যাপক ড. জামালুন্নেসা।

তিনি বলেন, আদ্-দ্বীন ফাউন্ডেশন পরিচালিত দেশে যতগুলো মেডিকেল কলেজ হাসপাতাল আছে তার মধ্যে যশোর আদ্-দ্বীন সকিনা মেডিকেল কলেজ অনন্য। আমরা এটিকে আরও এগিয়ে নিয়ে যাব এবং চেষ্টা করবো যে সব ত্রুটি আছে তা সমাধান করার।

তিনি নবীন চিকিৎসকদের উদ্দেশ্যে বলেন, পৃথিবীর যে প্রান্তেই আপনারা থাকেন পেশাগত জীবনে মানুষের সেবায় সবসময় নিজেদের সেরাটা দেয়ার চেষ্টা করবেন। জীবনের লক্ষ্য ও উদ্দেশ্য অর্জনের পথে এগিয়ে যাবেন।

সভাপতিত্ব করেন আদ্-দ্বীন সকিনা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মোঃ ইমদাদুল হক। তিনি নবীন চিকিৎসকদের মূল্যবোধের ওপর দাঁড়িয়ে থাকার আহবান জানিয়ে এই প্রতিষ্ঠানের ২৫ বছর পূর্তিতে রি-ইউনিয়ন করার প্রস্তাব দেন।

বিশেষ অতিথির বক্তৃতা করেন আদ্-দ্বীন সকিনা উইমেন্স মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. সঞ্জয় সাহা। নিজেদের সততা ও নৈতিকতার সাথে সেবা দিয়ে পেশাগত মর্যাদা রক্ষার পরামর্শ দেন তিনি।

আরও বক্তৃতা করেন ডিজিও কোর্স কো-অর্ডিনেটর অধ্যাপক ডা. হাসানুজ্জামান, সার্জারী বিভাগের অধ্যাপক ডা. এসএম আবু আহসান, গাইনী বিভাগের প্রধান অধ্যাপক ডা. শঙ্কর প্রসাদ বিশ্বাস, সার্জারী বিভাগের প্রধান অধ্যাপক ডা. আব্দুর রহিম মোড়ল, মেডিসিন বিভাগের প্রধান অধ্যাপক ডা. এএসএম রিজওয়ান ও ইন্টার্ন ডক্টর কো-অর্ডিনেটর ইএনটি বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক ডা. সৈকত পারভেজ।

ইন্টার্ন সম্পন্ন করা বিদায়ী চিকিৎসক এবং নবাগত ইন্টার্ন চিকিৎকদের পক্ষে ডা. শর্মিষ্ঠা ঘোষ এবং ডা. ফারিয়া ইয়াসমিন অনুভূতি ব্যক্ত করেন। নবাগত ইন্টার্ন চিকিৎসকদের শপথ বাক্য পাঠ করান মেডিসিন বিভাগের প্রধান অধ্যাপক ডা. এএসএম রিজওয়ান।

সঞ্চালনা করেন বায়োকেমেস্ট্রি বিভাগের প্রভাষক ডা. রুকসানা হাবিব। পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন পঞ্চমবর্ষের শিক্ষার্থী নাবিলা নুহাত খান। অনুষ্ঠানে আদ্-দ্বীন ফার্মাসিউটিক্যালস লিমিটেডের উৎপাদিত ওষুধের ওপর উপস্থাপনা করেন কোম্পানির সিনিয়র এক্সিকিউটিভ পর্না সরকার।

ইন্টার্ন সম্পন্ন করা চিকিৎসকদের মধ্যে বিশেষ পরীক্ষায় কৃতিত্ব অর্জন করা চিকিৎসকদের ক্রেস্ট দিয়ে সম্মাননা প্রদান করা হয়। এছাড়া কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে আদ্-দ্বীন সকিনা মেডিকেল কলেজ হাসপাতালের শিক্ষক-চিকিৎসক ও আদ্-দ্বীন ফার্মাসিউটিক্যালস লিমিটেডের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সবশেষে ফটোসেশনে অংশ নেন নবম ও দশম ব্যাচের চিকিৎসকরা।

স্বাগত বক্তৃতা করেন মেডিকেল কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ডা. সুষ্মিতা নার্গিস।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)