রূপালী প্রতিবেদক, যশোর
নাগরিক অধিকার আন্দোলন যশোর-এর সভাপতি বিনয় কৃষ্ণ মল্লিক এবং সাধারণ সম্পাদক মাসুদুজ্জামান মিঠুর নেতৃত্বে নবগঠিত নির্বাহী কমিটির সদস্যরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস ইসলামের সাথে সৌজন্য সাক্ষাৎ এবং শুভেচ্ছা বিনিময় করেছেন।
সাবেক মন্ত্রী প্রয়াত তরিকুল ইসলামের সহধর্মিণী এবং বর্তমানে যশোর-৩ আসনের সংসদ সদস্য, বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের মাতা অধ্যাপক নার্গিস ইসলামের বাসভবনে সোমবার (২৭ জুলাই) সকাল ১১টায় ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত এই সাক্ষাৎকালে যশোরের সার্বিক উন্নয়ন, নাগরিক অধিকার প্রতিষ্ঠা, সামাজিক সম্প্রীতি এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ড নিয়ে সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয়।
এ সময় অধ্যাপক নার্গিস ইসলাম নবগঠিত নির্বাহী কমিটির সদস্যদের আন্তরিক অভিনন্দন জানিয়ে সংগঠনের উত্তরোত্তর সাফল্য ও সার্বিক কল্যাণ কামনা করেন।
এসময় আরও উপস্থিত ছিলেন সহ-সভাপতি মতিয়ার রহমান ও হাজী সেলিম, সহ-সম্পাদক ডাঃ এস. এম. আবদুল্লাহ, অধ্যক্ষ গাজী ইকফাত মাহমুদ, আহসানউল্লাহ ময়না, তাসলিমা আক্তার লিপা, মশিয়ার রহমান, যশোর মেডিকেল কলেজের সহকারি অধ্যাপক ডা. মোঃ রবিউল ইসলাম তুহিন, অ্যাডভোকেট আশরাফুল আলম বিপ্লব, সিআইপি মোহাম্মদ আলী, শরীফ আহম্মেদ বাপীসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।