rupalibangla
rupalibangla rupalibangla rupalibangla rupalibangla rupalibangla
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

কেশবপুরে সড়ক দুর্ঘটনায় সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোহাম্মদ আলী নিহত

কেশবপুর (যশোর) প্রতিনিধি

প্রকাশ : রবিবার, ২৬ জুলাই,২০২৬, ০৪:৫১ পিএম
কেশবপুরে সড়ক দুর্ঘটনায় সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোহাম্মদ আলী নিহত

যশোরের কেশবপুরে সড়ক দুর্ঘটনায় কেশবপুর থানা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোহাম্মদ আলী (৭৫) নিহত হয়েছেন। রোববার (২৬ জুলাই) দুপুর আনুমানিক দেড়টার দিকে উপজেলার পাত্রপাড়া গ্রামের নিজ বাড়ি থেকে মোটরসাইকেলযোগে কেশবপুর শহরের দিকে আসার সময় এ দুর্ঘটনা ঘটে। নিহত বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী উপজেলার পাত্রপাড়া গ্রামের মৃত মকছেদ আলী মোড়লের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, কেশবপুর শহরের মাইকেল মোড় এলাকায় পৌঁছালে সাতক্ষীরা থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস তাকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয় পথচারীরা দ্রুত তাকে উদ্ধার করে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. শিবলী খাতুন তাকে মৃত ঘোষণা করেন।

কেশবপুর থানার উপপরিদর্শক (এসআই) সঞ্জয় কুমার দাস বলেন, "বাসটি জব্দ করা হয়েছে। চালক ও হেলপারকে শনাক্তসহ এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।"

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)