প্রেস বিজ্ঞপ্তি
যশোরের ঝিকরগাছা উপজেলার বায়সা উত্তরপাড়ায় জামায়াতে ইসলামীর কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয় রোববার। সমাবেশে প্রধান অতিথি ছিলেন ঝিকরগাছা উপজেলা শুরা সদস্য হাফেজ মোঃ রেজাউল করিম।
প্রধান আলোচক ছিলেন নাভারণ ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা মোঃ জিয়াউল হক। বিশেষ অতিথি ছিলেন নাভারণ ইউনিয়ন আমির মাস্টার মোঃ আসাদুজ্জামান বাবলু।
বক্তব্য রাখেন ইউনিয়ন টিম সদস্য মোঃ আমিনুর রহমান, প্রফেসর মোঃ আশিক মাহমুদ, বায়সা চাঁদপুর ৯নং ওয়ার্ড মেম্বার পদপ্রার্থী মোঃ শফিকুল ইসলাম, বায়সা চাঁদপুর ৯নং ওয়ার্ড সভাপতি মাওলানা মোঃ তরিকুল ইসলাম, সেক্রেটারি মোঃ আবদুল কাদের প্রমুখ।