rupalibangla
rupalibangla rupalibangla rupalibangla rupalibangla rupalibangla
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি : যশোরে ইসলামী ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল সমাবেশ

রূপালী প্রতিবেদক

প্রকাশ : শনিবার, ২৫ জুলাই,২০২৬, ০১:৫২ পিএম
আপডেট : শনিবার, ২৫ জুলাই,২০২৬, ০৯:২৩ পিএম
জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি : যশোরে ইসলামী ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল সমাবেশ

“জুলাইয়ের ২য় বর্ষপূর্তি, জুলাইয়ের অঙ্গীকার, ইনসাফের বিনির্মাণ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে যশোরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য ও কেন্দ্রীয় স্কুল সম্পাদক ড. জায়েদ আহমেদ মিছিল শেষ করে সমাবেশ অনুষ্ঠানে বলেন,
জুলাইয়ের যুদ্ধের পরে আমরা আশা করেছিলাম বাংলাদেশ তার পথ খুঁজে পাবে। দীর্ঘ দশকের জালিমের অত্যাচারের পরে এই বাংলাদেশ আবার নতুন করে জেগে উঠবে। কিন্তু দুঃখের সাথে বলতে হয় যে মানুষগুলোকে স্বৈরাচারীয়া আমলে রাজপথে খুঁজে পাওয়া যায়নি, স্বৈরাচারীদের সাথে আপোষ করে নিজেদের আখের গুছিয়েছে, তারা জুলাই আন্দোলনের ধরণের পর নিজেদের ক্রেডিট তৈরি করার ব্যস্ত হয়ে পড়েছে। আর বিদেশ থেকে এসে তারা এখন নিজেদেরকে রাজা মনে করছে।

যারা নিজেদেরকে রাজা মনে করেছে অতীতে এই বাংলাদেশের জনগণ তাদের গদিতে আগুন জ্বালিয়েছে। যারা এই বাংলাদেশের মানুষকে দাস মনে করছিল তারাই দিল্লিতে পালিয়েছে। আবারও যদি এদেশের মানুষকে দাস করার চিন্তা করা হয় তাহলে মানুষ আপনাদেরকে প্রত্যাখ্যান করবে। ভোটের আগে আপনারা গণভোটের প্রচার-প্রচারণা করলেন আর আজ নির্বাচিত হওয়ার পরে বলছেন নির্বাচনে জয়ের জন্য অনেক কথাই বলতে হয়। আন্দোলনের সময় যাদেরকে রাজপথে খুঁজে পাওয়া যায়নি তারাই আজ আমাদেরকে গুপ্ত বলছে।

তিনি আরও বলেন, বেগম খালেদা জিয়াকে মুক্ত করার জন্য শিবির রাজপথে জীবন দিয়েছে। বিএনপি নেতাকর্মীদেরকে তখন খুঁজে পাওয়া যায়নি। খালেদা জিয়া তখন বলে গেছেন রাজপথের ছাত্রশিবির অগ্র সেনানি। আমরা ঐক্যবদ্ধ বাংলাদেশ চাই, গঠনমূলক বাংলাদেশ চাই। আপনারা যদি গঠনমূলক বাংলাদেশ না চালাতে পারেন তাহলে ছাত্রশিবির কে বলেন। কিন্তু আমরা আবারো দেখতে পারছি ওরা আবারও ক্যাম্পাসে ক্যাম্পাসে হল বাণিজ্য, সিট বাণিজ্য রাজনীতি ফিরিয়ে আনতে চায়।

ড. জায়েদ বলেন, তারা আগের সেই নষ্ট রাজনীতি বাস্তবায়ন করতে চায়। এ কারণেই গণভোট চায় না, জুলাই সনদ বাস্তবায়ন চায় না, সংবিধানের সংষ্কার চায় না।

তিনি বলেন, জুলাইয়ের অবদান শুধুমাত্র শহীদদের। জুলাই আমরা কি করেছি সেটা হাসিনা জানতো, জানতো বলেই শিবির কে নিষিদ্ধ করেছিল। যদি সংসারে জুলাই সনদ বাস্তবায়নে আলোচনা না হয়, জনগণের ৭০ শতাংশ ভোটের অধিকার বাস্তবায়ন না হয়, তবে ছাত্রশিবির রাজপথ বেছে নেবে। আয়নায় নিজেদের চেহারা দেখুন। ছাত্রশিবিরের উপর আঙুল তুলবেন না। বাংলাদেশের জনগণকে সাথে নিয়ে সকল জুলুমবাজ কে প্রতিহত করা হবে, ইনশাল্লাহ।


শনিবার (২৬ জুলাই) সকাল ১০টায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের যশোর শহর শাখার উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

বিক্ষোভ মিছিলটি যশোর শহরের ঈদগাহ ময়দান থেকে শুরু হয়ে চিত্রার মোড়সহ শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দড়টানা এলাকায় গিয়ে শেষ হয়। এ সময় অংশগ্রহণকারীরা বিভিন্ন দাবিসংবলিত স্লোগান দেন এবং জুলাই অভ্যুত্থানের চেতনা বাস্তবায়নের আহ্বান জানান। 

মিছিল শেষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য ও যশোর শহর শাখার সভাপতি উবাইদুল্লাহ হুসাইন, যশোর শহর শাখার সেক্রেটারি খালিদ ইবনে খলিল, অফিস সম্পাদক আবু হাসান, অর্থ সম্পাদক আরাফাত হুসাইন, এইচআরডি সম্পাদক রাসেল ফারহান, সাহিত্য সম্পাদক মুহিবুল্লাহ হুসাইন, ফাউন্ডেশন সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, প্রচার সম্পাদক জাহিদ হাসান, আইন সম্পাদক আল মামুনসহ যশোর শহর শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, কর্মী ও সমর্থকরা।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)