rupalibangla
rupalibangla rupalibangla rupalibangla rupalibangla rupalibangla
মঙ্গলবার, ২ জুন ২০২৬

শিরোনাম

আবার দাম বাড়ল পেট্রোল-অকটেন ও কেরোসিনের জামায়াতের মামলা : ঝালকাঠি-১ আসনের নির্বাচনী নথি সংরক্ষণের আদেশ আড়াল হয়ে যাচ্ছে কোরবানির প্রকৃত আত্মিক ও নৈতিক শিক্ষা ইরানের বন্দরগুলো থেকে নৌ-অবরোধ তুলে নেয়ার ঘোষণা ট্রাম্পের শুধু পশু নয়, মানুষের মনের পশুত্বকেও কুরবানি করতে হবে : গোলাম পরওয়ার মহাকাশ স্টেশনে তিনজন মহাকাশচারী পাঠিয়েছে চীন এবারও পুঁজি সংকটে বিপাকে যশোরের চামড়া ব্যবসায়ীরা অনলাইনসহ সব ধরনের জুয়া নিয়ন্ত্রণে সরকার আলাদা আইন করতে যাচ্ছে নিরাপত্তা ঝুঁকিতে মতিঝিলের অফিস বন্ধ করে দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী পরিবেশ রক্ষায় এখনই সম্মিলিত উদ্যোগ নিতে হবে : ডা: ফরিদ এমপি
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

সম্পত্তির লোভে শিশু নিনাদ হত্যা: মায়ের মামা-মামির যাবজ্জীবন

রূপালী ডেস্ক

প্রকাশ : মঙ্গলবার, ২৮ এপ্রিল,২০২৬, ০৫:০৩ পিএম
সম্পত্তির লোভে শিশু নিনাদ হত্যা: মায়ের মামা-মামির যাবজ্জীবন

রাজধানীর মেরাদিয়ায় সম্পত্তির লোভে আট বছর বয়সী স্কুলছাত্র সাফওয়ান আল নিনাদকে হত্যার দায়ে তার মায়ের মামা জহিরুল ইসলাম ওরফে লুড্ডু এবং মামি খাদিজা আক্তার রাণীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার (২৭ এপ্রিল) ঢাকার দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আয়েশা আক্তার মৌসুমী এ রায় ঘোষণা করেন।

কারাদণ্ডের পাশাপাশি প্রত্যেক আসামিকে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। জরিমানার মোট এক লাখ টাকার মধ্যে ১০ হাজার টাকা রাষ্ট্রীয় কোষাগারে এবং বাকি ৯০ হাজার টাকা ভুক্তভোগী পরিবারকে দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারক। রায় ঘোষণার সময় জামিনে থাকা দুই আসামি আদালতে উপস্থিত ছিলেন, পরে তাদের কারাগারে পাঠানো হয়।

মামলার বিবরণ থেকে জানা যায়, ২০১৮ সালের ১৫ জুন রাতে বাসা থেকে নিখোঁজ হয় বনশ্রী ন্যাশনাল আইডিয়াল স্কুলের প্রথম শ্রেণির ছাত্র নিনাদ। পরদিন ঈদের দুপুরে বাড়ির পাশে একটি ভ্যানগাড়িতে তার লাশ পাওয়া যায়। সিআইডির দীর্ঘ তদন্তে বেরিয়ে আসে, নিনাদের মাকে বাবার বাড়ির সম্পত্তি থেকে বঞ্চিত করতেই এই হত্যাকাণ্ড ঘটিয়েছিলেন আসামিরা।

এ ঘটনায় ২০২১ সালের ৮ জুন সিআইডি চার্জশিট দাখিল করে এবং ২০ জনের সাক্ষ্যগ্রহণ শেষে আদালত আজ এ রায় প্রদান করেন।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন