rupalibangla
rupalibangla rupalibangla rupalibangla rupalibangla rupalibangla
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

অনলাইনসহ সব ধরনের জুয়া নিয়ন্ত্রণে সরকার আলাদা আইন করতে যাচ্ছে

রূপালী ডেস্ক

প্রকাশ : বুধবার, ২৭ মে,২০২৬, ০৮:১৬ পিএম
অনলাইনসহ সব ধরনের জুয়া নিয়ন্ত্রণে সরকার আলাদা আইন করতে যাচ্ছে

অনলাইনসহ সব ধরনের জুয়া ও বেটিং কঠোরভাবে নিয়ন্ত্রণের জন্য সরকার আলাদা একটি আইন করতে যাচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি আশা প্রকাশ করে বলেন, সংসদের আগামী অধিবেশনে আইনটা পাওয়া যাবে। বর্তমানে অনলাইন-অফলাইন জুয়ার অপরাধ বেড়েছে। সব বিবেচনায় নিয়ে যুগোপযোগী একটা আইন তৈরি করা হবে।

মঙ্গলবার সচিবালয়ে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত ‘বিএসআরএফ সংলাপে’ সাংবাদিকদের এ কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

এক প্রশ্নে সালাহউদ্দিন আহমদ বলেন, পাসপোর্টে বেশ কিছু পরিবর্তন আসছে। আবার যুক্ত হচ্ছে ‘এক্সসেপ্ট ইসরায়েল’ শব্দবন্ধ। পাসপোর্টে জাতীয় ঐতিহ্য, সংস্কৃতি ও দর্শনীয় স্থানগুলোকে গুরুত্ব দেওয়া হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সামনে যে পাসপোর্টগুলো ইস্যু করা হবে, সেই পাসপোর্টে আগের মতোই ‘এক্সসেপ্ট ইসরায়েল’ শব্দ যুক্ত করা হবে। এটা সরকারের সিদ্ধান্ত। আর এটা দেশের গণমানুষের চাহিদাও বটে। সালাহউদ্দিন আহমদ বলেন, পাসপোর্টে আরও পরিবর্তন আসছে। বিগত ফ্যাসিবাদী সরকারের সময় পাসপোর্টের বিভিন্ন পৃষ্ঠায় একটা ব্যক্তিতান্ত্রিক চর্চা লক্ষ্য করা গেছে। যেটা বাংলাদেশের অধিকাংশ জনগণের, এ দেশের সংস্কৃতিকে প্রতিনিধিত্ব করে না।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পাসপোর্টে এমন কিছু ছবি ধারণ করা হবে, যুক্ত করা হবে, যেখানে বাংলাদেশের প্রতিচ্ছবি, বাংলাদেশের প্রতিনিধিত্ব দেখা যাবে। বাংলাদেশের মানুষের সাংস্কৃতিক চিন্তারও পরিস্ফুটন ঘটবে। পাসপোর্টে কোনো দলীয় চিন্তা থাকবে না। তাছাড়া টাকার নোটে বীরশ্রেষ্ঠদের ছবি সংযোজন করা হবে বলে জানান সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, ভবিষ্যতে মুদ্রার মধ্যে বীরশ্রেষ্ঠদের ছবি দেখা যাবে, যদিও এটা অর্থ মন্ত্রণালয়ের বিষয়।

ভারতে থাকা শেখ হাসিনার ফেরার গুঞ্জন নিয়ে এক প্রশ্নের জবাবে সালাহউদ্দিন আহমদ বলেন, সরকার চায়, শেখ হাসিনা বিচারের মুখোমুখি হন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ভারত সরকারের কাছে তার প্রত্যর্পণের জন্য চিঠি পাঠানো হয়েছে কয়েকবার।

সংলাপে বক্তব্য দেন তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমেদ। সভাপতিত্ব করেন বিএসআরএফ সভাপতি মাসউদুল হক। সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক উবায়দুল্লাহ বাদল।

এ সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক অনুবিভাগের অতিরিক্ত সচিব ড. জিয়াউদ্দিন আহমেদ, রাজনৈতিক-১ অধিশাখার যুগ্ম সচিব রেবেকা খান এবং রাজনৈতিক-১ শাখার উপসচিব বেগম মিনারা নৃাজমীন প্রমুখ উপস্থিত ছিলেন।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)