rupalibangla
rupalibangla rupalibangla rupalibangla rupalibangla rupalibangla
সোমবার, ১ জুন ২০২৬

শিরোনাম

জামায়াতের মামলা : ঝালকাঠি-১ আসনের নির্বাচনী নথি সংরক্ষণের আদেশ আড়াল হয়ে যাচ্ছে কোরবানির প্রকৃত আত্মিক ও নৈতিক শিক্ষা ইরানের বন্দরগুলো থেকে নৌ-অবরোধ তুলে নেয়ার ঘোষণা ট্রাম্পের শুধু পশু নয়, মানুষের মনের পশুত্বকেও কুরবানি করতে হবে : গোলাম পরওয়ার মহাকাশ স্টেশনে তিনজন মহাকাশচারী পাঠিয়েছে চীন এবারও পুঁজি সংকটে বিপাকে যশোরের চামড়া ব্যবসায়ীরা অনলাইনসহ সব ধরনের জুয়া নিয়ন্ত্রণে সরকার আলাদা আইন করতে যাচ্ছে নিরাপত্তা ঝুঁকিতে মতিঝিলের অফিস বন্ধ করে দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী পরিবেশ রক্ষায় এখনই সম্মিলিত উদ্যোগ নিতে হবে : ডা: ফরিদ এমপি ঝিকরগাছায় অস্বচ্ছলদের মাঝে ঈদ উপলক্ষে ডা. মোসলেহ উদ্দিন ফরিদের অর্থ বিতরণ
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

মহাকাশ স্টেশনে তিনজন মহাকাশচারী পাঠিয়েছে চীন

রূপালী ডেস্ক

প্রকাশ : বুধবার, ২৭ মে,২০২৬, ০৮:৫৫ পিএম
মহাকাশ স্টেশনে তিনজন মহাকাশচারী পাঠিয়েছে চীন

চীনের তিয়ানগং মহাকাশ স্টেশনে তিনজন মহাকাশচারী পাঠিয়েছে দেশটি। এদের মধ্যে একজন টানা এক বছর মহাকাশে অবস্থান করবেন, যা হবে চীনের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ মানব মহাকাশ মিশন। এই মিশনের মাধ্যমে দীর্ঘ সময় মহাকাশে মানুষের শারীরিক ও মানসিক পরিবর্তন নিয়ে গবেষণা চালাবে বেইজিং, পাশাপাশি ২০৩০ সালের মধ্যে মানুষকে চাঁদে পাঠানোর লক্ষ্যেও এগিয়ে যাচ্ছে তারা। রোববার বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

শেনঝৌ-২৩ মহাকাশযানটি স্থানীয় সময় রাত ১১টা ৮ মিনিটে উত্তর-পশ্চিম চীনের জিউকুয়ান স্যাটেলাইট কেন্দ্র থেকে উৎক্ষেপণ করা হয়। উৎক্ষেপণে ব্যবহার করা হয় লং মার্চ-২ এফ ওয়াই২৩ রকেট।

 এই অভিযানে রয়েছেন তিন মহাকাশচারী-কমান্ডার কমান্ডার ঝু ইয়াংঝু, পাইলট ঝ্যাং ইউয়ানঝি এবং পে-লোড বিশেষজ্ঞ লি জিয়াইং। লি জিয়াইং হংকংয়ের প্রথম ব্যক্তি হিসেবে চীনের মহাকাশ মিশনে অংশ নিচ্ছেন। 

চীন জানিয়েছে, তিনজনের মধ্যে একজনকে পুরো এক বছর তিয়াংগং স্টেশনে রাখা হবে। যদিও এই রেকর্ড এখনো ১৯৯৫ সালে এক রুশ মহাকাশচারীর গড়া সাড়ে ১৪ মাসের বিশ্বরেকর্ড অতিক্রম করতে পারবে না। কে এক বছর থাকবেন, তা পরে নির্ধারণ করা হবে।

চীনের এই অভিযান এমন এক সময়ে হচ্ছে যখন যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে চাঁদে আধিপত্য বিস্তারের প্রতিযোগিতা তীব্র হচ্ছে। যুক্তরাষ্ট্র অভিযোগ করেছে, বেইজিং ভবিষ্যতে চাঁদের সম্পদ আহরণ ও সেখানে স্থায়ী উপস্থিতি গড়ার পরিকল্পনা করছে। তবে চীন এসব অভিযোগ জোরালোভাবে অস্বীকার করেছে।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)