rupalibangla
rupalibangla rupalibangla rupalibangla rupalibangla rupalibangla
মঙ্গলবার, ২ জুন ২০২৬

শিরোনাম

আবার দাম বাড়ল পেট্রোল-অকটেন ও কেরোসিনের জামায়াতের মামলা : ঝালকাঠি-১ আসনের নির্বাচনী নথি সংরক্ষণের আদেশ আড়াল হয়ে যাচ্ছে কোরবানির প্রকৃত আত্মিক ও নৈতিক শিক্ষা ইরানের বন্দরগুলো থেকে নৌ-অবরোধ তুলে নেয়ার ঘোষণা ট্রাম্পের শুধু পশু নয়, মানুষের মনের পশুত্বকেও কুরবানি করতে হবে : গোলাম পরওয়ার মহাকাশ স্টেশনে তিনজন মহাকাশচারী পাঠিয়েছে চীন এবারও পুঁজি সংকটে বিপাকে যশোরের চামড়া ব্যবসায়ীরা অনলাইনসহ সব ধরনের জুয়া নিয়ন্ত্রণে সরকার আলাদা আইন করতে যাচ্ছে নিরাপত্তা ঝুঁকিতে মতিঝিলের অফিস বন্ধ করে দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী পরিবেশ রক্ষায় এখনই সম্মিলিত উদ্যোগ নিতে হবে : ডা: ফরিদ এমপি
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, গ্রেফতার ১০

রূপালী ডেস্ক

প্রকাশ : মঙ্গলবার, ৫ মে,২০২৬, ০৮:১৮ পিএম
নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, গ্রেফতার ১০

চট্টগ্রামের হাটহাজারীতে সকালে ব্যানার নিয়ে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের হঠাৎ মিছিল দেখা গেছে। এতে পুলিশ হঠাৎ তৎপর হয়ে উঠে, পরিচালনা করে বিশেষ অভিযান। গত তিন দিনের পরিচালিত পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ৯ নেতাকর্মী ও আওয়ামী লীগের এক নেতাসহ ১০ জনকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার ও শুক্রবার উপজেলার বিভিন্ন স্থানে মিছিল বের করার অভিযোগে তাদেরকে আটক করা হয়।

হাটহাজারী মডেল থানা পুলিশ জানায়, নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে এমন সংবাদের ভিত্তিতে উপজেলার বিভিন্ন এলাকায় এই সাঁড়াশি অভিযান চালানো হয়। অভিযানে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

তদন্ত সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের দেয়া তথ্য অনুযায়ী গ্রেফতাররা হলেন হাটহাজারী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের মরহুম নুরুল ইসলামের ছেলে ছাত্রলীগ নেতা মো: দিদারুল আলম (৩৩), হাটহাজারী থানাধীন চসিক দক্ষিণ পাহাড়তলি ১নম্বর ওয়ার্ডের বসবাসরত ও লক্ষ্মীপুর জেলার রামগঞ্জের স্থায়ী বাসিন্দা ছাত্রলীগ নেতা মো: পারভেজ হোসেন (২৪), ফতেপুর ইউনিয়ন ৩ নম্বর ওয়ার্ডের মো: সোলেমানের ছেলে যুবলীগ কর্মী মো: জানে আলম (৩৫) ও হাটহাজারী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের মো: মাহাবুব আলমের ছেলে ছাত্রলীগ নেতা মো: আরহাদ হোসেন আহাদ (২৮) ও উপজেলার ফতেপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মরহুম হাজী খলিলুর রহমানের ছেলে ফতেপুর ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য মো: শফিউল আলম (৫৫)।

এছাড়া ধলই ইউনিয়ন থেকে গ্রেফতার করা হয়েছে ছাত্রলীগের আরো পাঁচ সক্রিয় সদস্য। তারা হলেন মো: আব্দুল্লাহ তুষার (২২), মো: জাহেদুল আলম জাহেদ (২৩), ফারহান মাসুদ ওরফে তাওসীফ (২৩), মো: আশরাফুল ইসলাম তামিম (২১) এবং ফটিকছড়ির বাসিন্দা বর্তমানে ধলই ইউনিয়নের এনায়েতপুরে বসবাসরত মো: রাকায়েত হাসান শুভ (২০)।

হাটহাজারী মডেল থানার সেকেন্ড অফিসার নাজমুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা অস্থিতিশীল পরিস্থিতি তৈরির উদ্দেশ্যে জমায়েত ও মিছিল করার চেষ্টা করলে প্রশাসনের নজরে আসে। এরপরই বিশেষ অভিযান চালিয়ে ১০ জনকে গ্রেফতার করা হয়।

 

 

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন