rupalibangla
rupalibangla rupalibangla rupalibangla rupalibangla rupalibangla
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

২০২৬ বিশ্বকাপে ফিফার বড় চমক: বদলে গেল কার্ডের নিয়ম, বাড়ছে প্রাইজমানিও

রূপালী ডেস্ক

প্রকাশ : বুধবার, ২৯ এপ্রিল,২০২৬, ০৯:০৯ পিএম
২০২৬ বিশ্বকাপে ফিফার বড় চমক: বদলে গেল কার্ডের নিয়ম, বাড়ছে প্রাইজমানিও

২০২৬ উত্তর আমেরিকা বিশ্বকাপকে সামনে রেখে ফুটবলারদের সুরক্ষায় এবং মাঠের লড়াইয়ে সেরা তারকাদের উপস্থিতি নিশ্চিত করতে বড় ধরনের পরিবর্তনের ঘোষণা দিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। মঙ্গলবার ফিফা কাউন্সিলের এক সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, নকআউট পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতে অহেতুক নিষেধাজ্ঞা এড়াতে খেলোয়াড়দের হলুদ কার্ডের রেকর্ড দুইবার মুছে ফেলা হবে।

কার্ডের নিয়মে বড় সংশোধনী
নতুন নিয়ম অনুযায়ী, গ্রুপ পর্ব শেষ হওয়ার পর খেলোয়াড়দের অর্জিত একক হলুদ কার্ডগুলো বাতিল হয়ে যাবে। এর ফলে নকআউট পর্বের শুরুতে ফুটবলাররা একদম ফ্রেশ রেকর্ড নিয়ে মাঠে নামতে পারবেন। এখানেই শেষ নয়, দ্বিতীয় ধাপে কোয়ার্টার ফাইনাল শেষে আবারও এই কার্ডের রেকর্ড মুছে দেওয়া হবে। এর ফলে সেমিফাইনালে কোনো খেলোয়াড় একটি হলুদ কার্ড পেলেও তাকে ফাইনাল মিস করার দুশ্চিন্তায় থাকতে হবে না।

উল্লেখ্য, গত বিশ্বকাপ পর্যন্ত নিয়ম ছিল শুধুমাত্র কোয়ার্টার ফাইনাল শেষে কার্ডের রেকর্ড মুছে ফেলা। তবে ২০২৬ আসরে অংশগ্রহণকারী দলের সংখ্যা বেড়ে ৪৮ হওয়ায় এবং 'রাউন্ড-অব-৩২' নামক অতিরিক্ত একটি নকআউট পর্ব যুক্ত হওয়ায় খেলোয়াড়দের বাড়তি চাপের কথা মাথায় রেখে এই বিশেষ উদ্যোগ নিয়েছে ফিফা।

অংশগ্রহণকারী দেশগুলোর জন্য অর্থের ঝনঝনানি
নিয়ম পরিবর্তনের পাশাপাশি দলগুলোর জন্য বড় ধরনের আর্থিক সুসংবাদ দিয়েছে ফিফা। এবারের বিশ্বকাপের জন্য মোট ৮৭১ মিলিয়ন মার্কিন ডলার বরাদ্দ করা হয়েছে, যা কাতার বিশ্বকাপের তুলনায় ১৫ শতাংশ বেশি। সেই হিসেবে প্রতিটি অংশগ্রহণকারী দল গড়ে ১৮ মিলিয়ন ডলারের বেশি অর্থ পাবে।

এছাড়াও টুর্নামেন্টের প্রস্তুতির জন্য প্রতিটি দলের বরাদ্দ ১.৫ মিলিয়ন থেকে বাড়িয়ে ২.৫ মিলিয়ন ডলার করা হয়েছে। একইসাথে কোয়ালিফিকেশন মানি ৯ মিলিয়ন থেকে বাড়িয়ে ১০ মিলিয়ন ডলার করার সিদ্ধান্ত নিয়েছে ফিফা কাউন্সিল।

বিশ্বকাপের সময়সূচী
যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে আগামী ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত চলবে ফুটবলের এই মহাযজ্ঞ। ৪৮ দলের এই বিশাল আসরে ফুটবলারদের এই নতুন নিয়ম এবং বর্ধিত প্রাইজমানি টুর্নামেন্টের উত্তেজনা কয়েকগুণ বাড়িয়ে দেবে বলে আশা করা হচ্ছে।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)