rupalibangla
rupalibangla rupalibangla rupalibangla rupalibangla rupalibangla
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

শিরোনাম

ইন্টারন্যাশনাল পিস স্কুল অ্যান্ড কলেজ শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশী নিহত ইন্ডাস্ট্রি-একাডেমিয়া সহযোগিতা শিক্ষার মান ও কর্মসংস্থান বাড়াবে : ইউজিসি সদস্য ড. মামুন যশোর শিক্ষাবোর্ড চেয়ারম্যানের সাথে সকশিস নেতৃবৃন্দের মতবিনিময় ঝিকরগাছার দারুত তাকওয়া মাদ্রাসা ও এতিমখানায় গাছ লাগানো কর্মসূচি বাস্তবায়ন হাসিনা-আজিজ-বেনজীরসহ পলাতকদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা অনিশ্চিত গন্তব্যে ভারতের রাজনীতি নিবন্ধন শুরু : এবার হজে যেতে পারবেন না যারা রোটারি ক্লাব অব যশোরের বৃক্ষরোপণ কর্মসূচি লাইসেন্স ফিরে পেলো আদ্‌-দ্বীন হাসপাতাল
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

বাঘারপাড়ায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

বাঘারপড়া (যশোর) প্রতিনিধি

প্রকাশ : বুধবার, ৬ মে,২০২৬, ০৮:২৭ পিএম
বাঘারপাড়ায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

যশোরের বাঘারপাড়া উপজেলায় উৎসবমুখর পরিবেশে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৫ মে) পূর্ব পাইকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এই জমজমাট ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়।

খেলায় বালক বিভাগে সিলুমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বরভাগ সরকারি প্রাথমিক বিদ্যালয় মুখোমুখি হয়। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ ম্যাচে সিলুমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ১-০ গোলে জয়লাভ করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। দলের হয়ে দুর্দান্ত পারফরম্যান্সের জন্য সুলাইমান হোসেন ম্যাচসেরা নির্বাচিত হন।

অন্যদিকে বালিকা বিভাগে আজমেহেরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও আন্দুলবাড়ীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ফাইনালে অংশ নেয়। উত্তেজনাপূর্ণ এ ম্যাচে আজমেহেরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় জয়লাভ করে শিরোপা জিতে নেয়। বালিকা বিভাগের ম্যাচসেরা নির্বাচিত হন সুমাইয়া খাতুন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক গোলাম রসুল এমপি। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ভুপালী সরকার।
খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের মাঝে পুরস্কার বিতরণ করেন এমপি গোলাম রসুল।

স্থানীয় ক্রীড়াপ্রেমী ও অভিভাবকদের উপস্থিতিতে পুরো আয়োজনটি ছিল প্রাণবন্ত।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন