rupalibangla
rupalibangla rupalibangla rupalibangla rupalibangla rupalibangla
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

শিরোনাম

ইন্টারন্যাশনাল পিস স্কুল অ্যান্ড কলেজ শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশী নিহত ইন্ডাস্ট্রি-একাডেমিয়া সহযোগিতা শিক্ষার মান ও কর্মসংস্থান বাড়াবে : ইউজিসি সদস্য ড. মামুন যশোর শিক্ষাবোর্ড চেয়ারম্যানের সাথে সকশিস নেতৃবৃন্দের মতবিনিময় ঝিকরগাছার দারুত তাকওয়া মাদ্রাসা ও এতিমখানায় গাছ লাগানো কর্মসূচি বাস্তবায়ন হাসিনা-আজিজ-বেনজীরসহ পলাতকদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা অনিশ্চিত গন্তব্যে ভারতের রাজনীতি নিবন্ধন শুরু : এবার হজে যেতে পারবেন না যারা রোটারি ক্লাব অব যশোরের বৃক্ষরোপণ কর্মসূচি লাইসেন্স ফিরে পেলো আদ্‌-দ্বীন হাসপাতাল
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

বিপিএলে ফিক্সিং কাণ্ড: ৫ জনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিল বিসিবি

রূপালী ডেস্ক

প্রকাশ : শুক্রবার, ৮ মে,২০২৬, ০৮:২১ পিএম
আপডেট : শুক্রবার, ৮ মে,২০২৬, ০৮:২৮ পিএম
বিপিএলে ফিক্সিং কাণ্ড: ৫ জনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিল বিসিবি

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ২০২৫ সালের আসরে ম্যাচ ফিক্সিং ও দুর্নীতির দায়ে চারজনকে এবং পূর্ববর্তী আসরগুলোর অপরাধে একজনকে শাস্তি দিয়েছে বিসিবি। আজ বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিপিএলের ১২তম আসরে দুর্নীতির অভিযোগে সাময়িকভাবে নিষিদ্ধ হয়েছেন টিম ম্যানেজার মো. লাবলুর রহমান, ফ্র্যাঞ্চাইজি সহ-মালিক মো. তৌহিদুল হক তৌহিদ, ঘরোয়া ক্রিকেটার অমিত মজুমদার এবং টিম ম্যানেজার রেজওয়ান কবির সিদ্দিকী। তাদের বিরুদ্ধে বাজি ধরা, তদন্তে অসহযোগিতা এবং তথ্য গোপনের মতো গুরুতর অভিযোগ আনা হয়েছে। অভিযুক্তদের কারণ দর্শানোর জন্য ১৪ দিন সময় দেওয়া হয়েছে।

এছাড়া, বিপিএলের ৯ম, ১০ম এবং ১১তম আসরে ম্যাচ সংশ্লিষ্ট দুর্নীতির দায়ে সামিনুর রহমান নামের এক ব্যক্তিকে বহিষ্কার (Exclusion Order) করেছে বিসিবি। তদন্তে তার বিরুদ্ধে দেশি-বিদেশি বেটিং সিন্ডিকেটের সঙ্গে যোগাযোগের প্রমাণ পাওয়া গেছে। বিসিবি জানিয়েছে, ক্রিকেটের স্বচ্ছতা বজায় রাখতে দুর্নীতির বিরুদ্ধে তাদের এই জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন