rupalibangla
rupalibangla rupalibangla rupalibangla rupalibangla rupalibangla
সোমবার, ১ জুন ২০২৬

শিরোনাম

জামায়াতের মামলা : ঝালকাঠি-১ আসনের নির্বাচনী নথি সংরক্ষণের আদেশ আড়াল হয়ে যাচ্ছে কোরবানির প্রকৃত আত্মিক ও নৈতিক শিক্ষা ইরানের বন্দরগুলো থেকে নৌ-অবরোধ তুলে নেয়ার ঘোষণা ট্রাম্পের শুধু পশু নয়, মানুষের মনের পশুত্বকেও কুরবানি করতে হবে : গোলাম পরওয়ার মহাকাশ স্টেশনে তিনজন মহাকাশচারী পাঠিয়েছে চীন এবারও পুঁজি সংকটে বিপাকে যশোরের চামড়া ব্যবসায়ীরা অনলাইনসহ সব ধরনের জুয়া নিয়ন্ত্রণে সরকার আলাদা আইন করতে যাচ্ছে নিরাপত্তা ঝুঁকিতে মতিঝিলের অফিস বন্ধ করে দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী পরিবেশ রক্ষায় এখনই সম্মিলিত উদ্যোগ নিতে হবে : ডা: ফরিদ এমপি ঝিকরগাছায় অস্বচ্ছলদের মাঝে ঈদ উপলক্ষে ডা. মোসলেহ উদ্দিন ফরিদের অর্থ বিতরণ
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

ঝিকরগাছায় অস্বচ্ছলদের মাঝে ঈদ উপলক্ষে ডা. মোসলেহ উদ্দিন ফরিদের অর্থ বিতরণ

ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি

প্রকাশ : সোমবার, ২৫ মে,২০২৬, ০৬:১১ পিএম
ঝিকরগাছায় অস্বচ্ছলদের মাঝে ঈদ উপলক্ষে ডা. মোসলেহ উদ্দিন ফরিদের অর্থ বিতরণ

যশোরের ঝিকরগাছায় উপজেলা প্রশাসনের আয়োজনে ঈদুল আজহা উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে গরীব অসহায় ও দু:স্থ মানুষের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। ২৫ মে (সোমবার) সকাল ১১ টায় ঝিকরগাছা উপজেলা পরিষ সভাকক্ষে এ আয়োজন করা হয়।

ঝিকরগাছা উপজেলা নির্বাহী অফিসার সাফফাত আরা সাঈদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনের সংসদ সদস্য ডা: মোসলেহ উদ্দীন ফরিদ। প্রধান অতিথি তার বক্তব্য বলেন, এ কুরবানী আমাদের জন্য ত্যাগের শিক্ষা।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঝিকরগাছা উপজেলা জামায়াতের নায়েবে আমীর সহকারী অধ্যাপক হারুন অর রশিদ, সেক্রেটারি মুহাম্মদ নজরুল ইসলাম খাঁন।

উপস্থিত ছিলেন ঝিকরগাছা উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক মশিউর রহমান, কর্মপরিষদ সদস্য মাওলানা ফখরুল ইসলাম, অধ্যাপক আলমগীর কবির, পৌর আমীর আব্দুল হামিদ, শংকরপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব নিছার উদ্দিন, অ্যাডভোকেট হাবিব কায়সারসহ বিভিন্ন ইউনিয়ন জামায়াতের আমীর, সেক্রেটারি ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

ঝিকরগাছা উপজেলা নির্বাহী অফিসার সাফফাত আরা সাঈদ জানান, এই মানবিক সহায়তা (নগদ অর্থ) উপজেলায় ৫০০ জন দু:স্থ ও অসহায় মানুষের মাঝে তাদের ঈদকে সাচ্ছন্দ্যময় করতে সরকারের পক্ষ থেকে জনপ্রতি ১,০০০ টাকা করে প্রদান করা হয় হয়েছে।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)