rupalibangla
rupalibangla rupalibangla rupalibangla rupalibangla rupalibangla
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬

শিরোনাম

● ১২ দিন পর যশোরে উদ্ধার হলো অভয়নগরের নিখোঁজ নাফিজ ● অভয়নগরে নিজ ঘরে বৃদ্ধার গলাকাটা লাশ, স্বর্ণালংকার ও টাকা লুটের অভিযোগ ● স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর ইউএনওকে সংবর্ধনা ● দেশি-বিদেশি বিনিয়োগের নতুন দুয়ার যশোর ইপিজেড ● শিল্প শহর নওয়াপাড়ায় আইএফআইসি ব্যাংকের সুবর্ণজয়ন্তী উদযাপন ● বিশ্ব ডাক দিবস : যশোরে চিঠি উৎসব ● নওয়াপাড়ায় জামায়াতের কাউন্সিলর প্রার্থীর আলোচনা সভা ও প্রীতিভোজ ● খাজুরাকে উপজেলায় উন্নীতের ঘোষণা দিলেন এমপি গোলাম রসুল ● যশোরের দেয়াড়া ইউনিয়নে জামায়াতের কর্মী সমাবেশ ● দুর্গাপূজা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে অভয়নগরে মতবিনিময়
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

‘অপ্রাপ্তবয়স্ক সন্তানদের হাতে মোটরসাইকেলের চাবি তুলে দেওয়া যাবে না’

গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি

প্রকাশ : সোমবার, ২০ জুলাই,২০২৬, ১২:৪৯ পিএম
‘অপ্রাপ্তবয়স্ক সন্তানদের হাতে মোটরসাইকেলের চাবি তুলে দেওয়া যাবে না’

সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংস্থ আমির মিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজের তিন শিক্ষার্থী মরহুম সাকিব আহমদ, রায়হান আহমদ ও জয় আহমদের মর্মান্তিক মোটরসাইকেল দুর্ঘটনায় মৃত্যুর ঘটনায় তাঁদের রূহের মাগফিরাত কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৯ জুলাই) দুপুর ২টায় বিদ্যালয়ের মিলনায়তনে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বেলাল উদ্দীনের সভাপতিত্বে এবং বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক সাজান সিরাজের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের নবগঠিত অ্যাডহক কমিটির সভাপতি আলহাজ শাহ আলম স্বপন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আব্দির রহিম, পূর্ব জাফলং ইউনিয়ন বিএনপির সভাপতি আমজাদ বখত, সাধারণ সম্পাদক মাসুদ রানা, ইউনিয়ন মুক্তিযোদ্ধা দলের সভাপতি শুক্কুর আলী, বিদ্যালয়ের সাবেক অভিভাবক প্রতিনিধি আয়ুব আলী, ফখরুল ইসলাম ও আব্দুস শুক্কুর, জাফলং বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আলহাজ মিয়া, বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনীতিবিদ মিজানুর রহমান হেলোয়ার, জাফলং বাজার মসজিদের ইমাম ও খতিব মাওলানা কামরুল ইসলাম কামালী, গোয়াইনঘাট অনলাইন প্রেসক্লাবের নির্বাহী সদস্য সাকিব আহমেদ, জাফলং জমিদার মসজিদের সহকারী ইমাম আখলাকুল রহমান, মাওলানা সোহেল আহমদ এবং জাফলং বাজার মসজিদের মুয়াজ্জিন আব্দুর রহিম।

এছাড়াও নিহত তিন শিক্ষার্থীর পিতা, অভিভাবক, শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বক্তারা নিহত শিক্ষার্থীদের স্মৃতিচারণ, তাঁদের রূহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

সভায় প্রধান অতিথি আলহাজ শাহ আলম স্বপন বলেন, সাম্প্রতিক এই মর্মান্তিক মোটরসাইকেল দুর্ঘটনা আমাদের জন্য একটি কঠিন শিক্ষা। তিনি অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, অপ্রাপ্তবয়স্ক সন্তানদের হাতে কোনোভাবেই মোটরসাইকেলের চাবি তুলে দেওয়া যাবে না এবং প্রয়োজন ছাড়া মোবাইল ফোন ব্যবহারের সুযোগও দেওয়া উচিত নয়। তিনি বলেন, বয়স ও আইনগত যোগ্যতা অর্জনের আগে মোটরসাইকেল চালানো শুধু আইন লঙ্ঘন নয়, এটি নিজের ও অন্যের জীবনের জন্যও বড় ঝুঁকি। তাই সন্তানদের নিরাপত্তার স্বার্থে প্রতিটি অভিভাবককে আরও দায়িত্বশীল ও সচেতন হওয়ার আহ্বান জানান। একই সঙ্গে তিনি শিক্ষার্থীদের সড়ক আইন মেনে চলা, হেলমেট ব্যবহার এবং বেপরোয়া গতিতে যানবাহন চালানো থেকে বিরত থাকার আহ্বান জানান।

অনুষ্ঠানের শেষে নিহত তিন শিক্ষার্থীর রূহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। 

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন