rupalibangla
rupalibangla rupalibangla rupalibangla rupalibangla rupalibangla
মঙ্গলবার, ২ জুন ২০২৬

শিরোনাম

আবার দাম বাড়ল পেট্রোল-অকটেন ও কেরোসিনের জামায়াতের মামলা : ঝালকাঠি-১ আসনের নির্বাচনী নথি সংরক্ষণের আদেশ আড়াল হয়ে যাচ্ছে কোরবানির প্রকৃত আত্মিক ও নৈতিক শিক্ষা ইরানের বন্দরগুলো থেকে নৌ-অবরোধ তুলে নেয়ার ঘোষণা ট্রাম্পের শুধু পশু নয়, মানুষের মনের পশুত্বকেও কুরবানি করতে হবে : গোলাম পরওয়ার মহাকাশ স্টেশনে তিনজন মহাকাশচারী পাঠিয়েছে চীন এবারও পুঁজি সংকটে বিপাকে যশোরের চামড়া ব্যবসায়ীরা অনলাইনসহ সব ধরনের জুয়া নিয়ন্ত্রণে সরকার আলাদা আইন করতে যাচ্ছে নিরাপত্তা ঝুঁকিতে মতিঝিলের অফিস বন্ধ করে দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী পরিবেশ রক্ষায় এখনই সম্মিলিত উদ্যোগ নিতে হবে : ডা: ফরিদ এমপি
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

জনগণের শান্তি ও নিরাপত্তা নিশ্চিতে পুলিশকে সর্বোচ্চ আন্তরিক হতে হবে : প্রধানমন্ত্রী

রূপালী ডেস্ক

প্রকাশ : রবিবার, ১০ মে,২০২৬, ০৭:৪৪ পিএম
জনগণের শান্তি ও নিরাপত্তা নিশ্চিতে পুলিশকে সর্বোচ্চ আন্তরিক হতে হবে : প্রধানমন্ত্রী

জনগণের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সদস্যদের সর্বোচ্চ আন্তরিকতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ রবিবার সকালে রাজারবাগ পুলিশ লাইন্স মাঠে ‘পুলিশ সপ্তাহ-২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।

প্রধানমন্ত্রী বলেন, ‘দেশের জনগণের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করা পুলিশের ভূমিকার ওপরই সবচেয়ে বেশি নির্ভরশীল। বর্তমান গণতান্ত্রিক সরকারের সময়ে নির্যাতিত ও অধিকারহারা মানুষ শান্তি ও নিরাপত্তা চায়। তাই সাধ্য ও সামর্থ্যের সবটুকু দিয়ে আপনাদের জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।’

২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের প্রেক্ষাপট স্মরণ করে তিনি হুশিয়ারি দিয়ে বলেন, ‘এই বাংলাদেশে আর কোনো ফ্যাসিবাদ বা স্বৈরাচার যেন পুলিশ বাহিনীকে দেশ ও জনগণের স্বাধীনতার বিরুদ্ধে ব্যবহার করতে না পারে।’ তিনি পুলিশ সদস্যদের নতুন শপথে বলীয়ান হয়ে কাজ করার নির্দেশ দেন।

প্রধানমন্ত্রী তার বক্তব্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পুলিশের পেশাদারিত্বের প্রশংসা করেন এবং জাতিসংঘ শান্তি মিশনে তাদের অবদানের কথা তুলে ধরেন। এছাড়া ১৯৭১ সালের ২৫শে মার্চ রাজারবাগে পুলিশের বীরত্বপূর্ণ প্রতিরোধ এবং মহান মুক্তিযুদ্ধে শহীদ পুলিশ সদস্যদের প্রতি গভীর শ্রদ্ধা জানান তিনি।

‘আমার পুলিশ, আমার দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্য সামনে রেখে আয়োজিত এবারের অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সঙ্গে তার সহধর্মিনী জুবাইদা রহমানও উপস্থিত ছিলেন। প্যারেড পরিদর্শন শেষে প্রধানমন্ত্রী পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) স্টল পরিদর্শন করেন।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন