rupalibangla
rupalibangla rupalibangla rupalibangla rupalibangla rupalibangla
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬

শিরোনাম

● ১২ দিন পর যশোরে উদ্ধার হলো অভয়নগরের নিখোঁজ নাফিজ ● অভয়নগরে নিজ ঘরে বৃদ্ধার গলাকাটা লাশ, স্বর্ণালংকার ও টাকা লুটের অভিযোগ ● স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর ইউএনওকে সংবর্ধনা ● দেশি-বিদেশি বিনিয়োগের নতুন দুয়ার যশোর ইপিজেড ● শিল্প শহর নওয়াপাড়ায় আইএফআইসি ব্যাংকের সুবর্ণজয়ন্তী উদযাপন ● বিশ্ব ডাক দিবস : যশোরে চিঠি উৎসব ● নওয়াপাড়ায় জামায়াতের কাউন্সিলর প্রার্থীর আলোচনা সভা ও প্রীতিভোজ ● খাজুরাকে উপজেলায় উন্নীতের ঘোষণা দিলেন এমপি গোলাম রসুল ● যশোরের দেয়াড়া ইউনিয়নে জামায়াতের কর্মী সমাবেশ ● দুর্গাপূজা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে অভয়নগরে মতবিনিময়
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

মেটার বিরুদ্ধে শিশু সুরক্ষায় ব্যর্থতার অভিযোগে মামলা

রূপালী ডেস্ক

প্রকাশ : মঙ্গলবার, ৫ মে,২০২৬, ০৮:২৭ পিএম
মেটার বিরুদ্ধে শিশু সুরক্ষায় ব্যর্থতার অভিযোগে মামলা

প্রযুক্তি প্রতিষ্ঠান মেটা শিশু নিরাপত্তা ইস্যুতে বড় ধরনের আইনি চ্যালেঞ্জের মুখে পড়েছে। তাদের পরিচালিত ফেইসবুক ও ইনস্টাগ্রামের মতো প্ল্যাটফর্মগুলোয় শিশু সুরক্ষা নিশ্চিত করতে প্রতিষ্ঠানটি যথেষ্ট পদক্ষেপ নেয়নি বলে অভিযোগ উঠেছে,।

মার্কিন যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য নিউ মেক্সিকোর একটি আদালতে দায়ের করা এই মামলার রায়ের ওপর নির্ভর করছে মেটার ভবিষ্যৎ ব্যবসায়িক কাঠামো। মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসি জানিয়েছে, মামলায় হেরে গেলে প্রতিষ্ঠানটিকে বড় অঙ্কের জরিমানা গুনতে এবং তাদের কার্যক্রমে বড় ধরনের পরিবর্তন আনতে হতে পারে।

অভিযোগে বলা হয়েছে, মেটা তাদের প্ল্যাটফর্মগুলোতে শিশুদের যৌন শোষণকারীদের হাত থেকে রক্ষা করতে ব্যর্থ হয়েছে এবং এসব অ্যাপ ব্যবহারের সম্ভাব্য ক্ষতি সম্পর্কে ব্যবহারকারীদের বিভ্রান্ত করেছে।

এমনটি প্রমাণিত হলে প্রতিষ্ঠানটিকে তাদের পণ্যে বড় ধরনের পরিবর্তন আনতে হতে পারে।

 

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন