rupalibangla
rupalibangla rupalibangla rupalibangla rupalibangla rupalibangla
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬

শিরোনাম

● ১২ দিন পর যশোরে উদ্ধার হলো অভয়নগরের নিখোঁজ নাফিজ ● অভয়নগরে নিজ ঘরে বৃদ্ধার গলাকাটা লাশ, স্বর্ণালংকার ও টাকা লুটের অভিযোগ ● স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর ইউএনওকে সংবর্ধনা ● দেশি-বিদেশি বিনিয়োগের নতুন দুয়ার যশোর ইপিজেড ● শিল্প শহর নওয়াপাড়ায় আইএফআইসি ব্যাংকের সুবর্ণজয়ন্তী উদযাপন ● বিশ্ব ডাক দিবস : যশোরে চিঠি উৎসব ● নওয়াপাড়ায় জামায়াতের কাউন্সিলর প্রার্থীর আলোচনা সভা ও প্রীতিভোজ ● খাজুরাকে উপজেলায় উন্নীতের ঘোষণা দিলেন এমপি গোলাম রসুল ● যশোরের দেয়াড়া ইউনিয়নে জামায়াতের কর্মী সমাবেশ ● দুর্গাপূজা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে অভয়নগরে মতবিনিময়
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

জামায়াতের লংমার্চ সফল করতে অভয়নগরে প্রস্তুতিমূলক আলোচনা সভা

এম.এ জলিল, অভয়নগর, (যশোর) :

প্রকাশ : শুক্রবার, ২৩ অক্টোবর,২০২৬, ০৯:২১ পিএম
জামায়াতের লংমার্চ সফল করতে অভয়নগরে প্রস্তুতিমূলক আলোচনা সভা

যশোরের অভয়নগর উপজেলার শিল্পশহর নওয়াপাড়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর ৩১ অক্টোবর খুলনা বিভাগীয় লংমার্চ সফল করার লক্ষ্যে প্রস্তুতিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৩ অক্টোবর) নওয়াপাড়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ডে এ আলোচনা সভার আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা ইব্রাহিম খলিল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী অভয়নগর উপজেলা শাখার আমির অধ্যাপক সর্দার শরীফ হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা ছাত্রশিবির সভাপতি ও সাবেক পৌর জামায়াতের আমির আব্দুল্লাহ আল মামুন, ২ নম্বর ওয়ার্ডের পৌর কাউন্সিলর প্রার্থী ও পৌর যুব জামায়াতের সভাপতি মাসুম বিল্লাহ, হাফেজ রেজোয়ান হোসেন এবং আব্দুল কাদের।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক সর্দার শরীফ হোসেন ৩১ অক্টোবরের খুলনা বিভাগীয় লংমার্চ সফল করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

তিনি বলেন, “গণভোট ছিল বাংলাদেশের মুক্তিকামী মানুষের গণপ্রত্যাশার অংশ। অথচ দুই-তৃতীয়াংশ জনমত নিয়ে সরকার গঠন করেও জুলাই সংস্কার, গণভোট ও জনআকাঙ্ক্ষা নিয়ে তামাশা করা হচ্ছে।” তিনি আরও অভিযোগ করেন, বিভিন্ন খাতে দলীয়করণ এবং সারের ডিলারশিপ নিয়ে সরকারের কর্মকাণ্ডের কারণে আগামীর সম্ভাবনাময় বাংলাদেশ পুনরায় ফ্যাসিবাদের দিকে এগিয়ে যাচ্ছে।

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা গাজী ময়েজউদ্দিন, আব্দুল গফুর সরদার , আয়ূব আলী, মোজাম্মেল হকসহ স্থানীয় নেতাকর্মীরা।

 

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন