rupalibangla
rupalibangla rupalibangla rupalibangla rupalibangla rupalibangla
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬

শিরোনাম

● ১২ দিন পর যশোরে উদ্ধার হলো অভয়নগরের নিখোঁজ নাফিজ ● অভয়নগরে নিজ ঘরে বৃদ্ধার গলাকাটা লাশ, স্বর্ণালংকার ও টাকা লুটের অভিযোগ ● স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর ইউএনওকে সংবর্ধনা ● দেশি-বিদেশি বিনিয়োগের নতুন দুয়ার যশোর ইপিজেড ● শিল্প শহর নওয়াপাড়ায় আইএফআইসি ব্যাংকের সুবর্ণজয়ন্তী উদযাপন ● বিশ্ব ডাক দিবস : যশোরে চিঠি উৎসব ● নওয়াপাড়ায় জামায়াতের কাউন্সিলর প্রার্থীর আলোচনা সভা ও প্রীতিভোজ ● খাজুরাকে উপজেলায় উন্নীতের ঘোষণা দিলেন এমপি গোলাম রসুল ● যশোরের দেয়াড়া ইউনিয়নে জামায়াতের কর্মী সমাবেশ ● দুর্গাপূজা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে অভয়নগরে মতবিনিময়
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

অভয়নগরে নিজ ঘরে বৃদ্ধার গলাকাটা লাশ, স্বর্ণালংকার ও টাকা লুটের অভিযোগ

এম.এ জলিল, অভয়নগর (যশোর) :

প্রকাশ : বুধবার, ২১ অক্টোবর,২০২৬, ০২:৪১ পিএম
অভয়নগরে নিজ ঘরে বৃদ্ধার গলাকাটা লাশ, স্বর্ণালংকার ও টাকা লুটের অভিযোগ

যশোরের অভয়নগরে নিজ বাড়ি থেকে আছিয়া বেগম (৭৫) নামে এক বৃদ্ধার গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২০ অক্টোবর) সকালে উপজেলার সিদ্ধিপাশা ইউনিয়নের রামনগর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিহত আছিয়া বেগম রামনগর গ্রামের মৃত আবু দাউদ শেখের স্ত্রী।

নিহতের পরিবারের দাবি, দুর্বৃত্তরা রাতে বাড়িতে ঢুকে আছিয়া বেগমকে হত্যা করে জমির দলিল, স্বর্ণালংকার ও নগদ টাকা নিয়ে গেছে। তবে হত্যাকাণ্ডের কারণ এবং লুটপাটের বিষয়টি তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ।

নিহতের মেয়ে পান্না বেগম জানান, তাঁর বাবার মৃত্যুর পর থেকে মা ও খালা একই বাড়িতে বসবাস করতেন। সোমবার (১৯ অক্টোবর) তাঁর খালা এক মেয়ের বাড়িতে বেড়াতে যান। এ কারণে রাতে বাড়িতে একাই ছিলেন আছিয়া বেগম।

তিনি বলেন, মঙ্গলবার সকালে প্রতিবেশীরা আছিয়া বেগমকে ডাকাডাকি করে কোনো সাড়াশব্দ না পেয়ে ঘরের ভেতরে উঁকি দেন। এ সময় খাটের ওপর তাঁর গলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেওয়া হয়।

পান্না বেগম আরও জানান, খবর পেয়ে বাড়িতে এসে তিনি ঘরের মালামাল এলোমেলো অবস্থায় দেখতে পান। তাঁর অভিযোগ, জমির দলিল, স্বর্ণালংকার ও নগদ টাকা খুঁজে পাওয়া যাচ্ছে না। তাঁর ধারণা, দুর্বৃত্তরা তাঁর মাকে হত্যার পর এসব মালামাল নিয়ে গেছে।

এ বিষয়ে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান জানান, নিজ ঘরের খাটের ওপর থেকে বৃদ্ধার মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ ঘটনাটি তদন্ত করছে এবং সম্ভাব্য আলামত সংগ্রহ করা হচ্ছে।

তিনি আরও জানান, তদন্তের স্বার্থে এ মুহূর্তে বিস্তারিত বলা সম্ভব নয়। ময়না তদন্তের জন্য মরদেহ যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন