rupalibangla
rupalibangla rupalibangla rupalibangla rupalibangla rupalibangla
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬

শিরোনাম

● ১২ দিন পর যশোরে উদ্ধার হলো অভয়নগরের নিখোঁজ নাফিজ ● অভয়নগরে নিজ ঘরে বৃদ্ধার গলাকাটা লাশ, স্বর্ণালংকার ও টাকা লুটের অভিযোগ ● স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর ইউএনওকে সংবর্ধনা ● দেশি-বিদেশি বিনিয়োগের নতুন দুয়ার যশোর ইপিজেড ● শিল্প শহর নওয়াপাড়ায় আইএফআইসি ব্যাংকের সুবর্ণজয়ন্তী উদযাপন ● বিশ্ব ডাক দিবস : যশোরে চিঠি উৎসব ● নওয়াপাড়ায় জামায়াতের কাউন্সিলর প্রার্থীর আলোচনা সভা ও প্রীতিভোজ ● খাজুরাকে উপজেলায় উন্নীতের ঘোষণা দিলেন এমপি গোলাম রসুল ● যশোরের দেয়াড়া ইউনিয়নে জামায়াতের কর্মী সমাবেশ ● দুর্গাপূজা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে অভয়নগরে মতবিনিময়
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

১২ দিন পর যশোরে উদ্ধার হলো অভয়নগরের নিখোঁজ নাফিজ

এম.এ জলিল, অভয়নগর (যশোর) :

প্রকাশ : বুধবার, ২১ অক্টোবর,২০২৬, ০৪:২৭ পিএম
১২ দিন পর যশোরে উদ্ধার হলো অভয়নগরের নিখোঁজ নাফিজ

যশোরের অভয়নগর উপজেলায় নিখোঁজের ১২ দিন পর নাফিজ হাসান জীমকে উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২১ অক্টোবর) সকালে যশোর রেলস্টেশনের প্ল্যাটফর্ম এলাকা থেকে তাকে উদ্ধার করে অভয়নগর থানা-পুলিশ।

উদ্ধার হওয়া নাফিজ হাসান জীম অভয়নগর উপজেলার চলিশিয়া ইউনিয়নের একতারপুর গ্রামের বাসিন্দা আবুল কাশেমের ছেলে। সে উপজেলার কাদিরপাড়া এলাকা থেকে নিখোঁজ হয়েছিল।

অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুজ্জামান জানান, নাফিজ নিখোঁজ হওয়ার পর থেকেই তাকে উদ্ধারে পুলিশের তৎপরতা অব্যাহত ছিল। রেলস্টেশন, বাসস্ট্যান্ডসহ বিভিন্ন সম্ভাব্য স্থানে খোঁজাখুঁজি চালানো হয়। একপর্যায়ে বুধবার সকালে যশোর রেলস্টেশন এলাকায় তার সন্ধান পাওয়া গেলে পুলিশ তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।

মাদ্রাসায় পড়াশোনায় পিছিয়ে থাকায় বাড়ি ছাড়ে নাফিজ :

পুলিশের বরাতে জানা গেছে, মাদ্রাসায় পড়াশোনায় পিছিয়ে থাকার কারণে নাফিজ সেখানে যেতে চাইত না। তবে পরিবারের সদস্যরা তাকে বারবার মাদ্রাসায় পাঠানোর চেষ্টা করতেন। এ নিয়ে অনীহা থেকেই সে বাড়ি ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয় বলে জানিয়েছে।

এদিকে দীর্ঘ ১২ দিন পর ছেলেকে ফিরে পেয়ে স্বস্তি প্রকাশ করেছেন তার বাবা আবুল কাশেম। তিনি জানান, ছেলেকে উদ্ধারে সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করা হয়েছে। অবশেষে তাকে ফিরে পেয়ে পরিবারের সদস্যরা স্বস্তি পেয়েছেন। নাফিজকে উদ্ধারে সহযোগিতার জন্য গণমাধ্যমকর্মী, সাধারণ মানুষ ও সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

ওসি নুরুজ্জামান আরও জানান, নাফিজকে আদালতে ২২ ধারায় জবানবন্দি দেওয়ার জন্য পাঠানো হয়েছে। জবানবন্দি গ্রহণ শেষে তাকে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন