rupalibangla
rupalibangla rupalibangla rupalibangla rupalibangla rupalibangla
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬

শিরোনাম

● ১২ দিন পর যশোরে উদ্ধার হলো অভয়নগরের নিখোঁজ নাফিজ ● অভয়নগরে নিজ ঘরে বৃদ্ধার গলাকাটা লাশ, স্বর্ণালংকার ও টাকা লুটের অভিযোগ ● স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর ইউএনওকে সংবর্ধনা ● দেশি-বিদেশি বিনিয়োগের নতুন দুয়ার যশোর ইপিজেড ● শিল্প শহর নওয়াপাড়ায় আইএফআইসি ব্যাংকের সুবর্ণজয়ন্তী উদযাপন ● বিশ্ব ডাক দিবস : যশোরে চিঠি উৎসব ● নওয়াপাড়ায় জামায়াতের কাউন্সিলর প্রার্থীর আলোচনা সভা ও প্রীতিভোজ ● খাজুরাকে উপজেলায় উন্নীতের ঘোষণা দিলেন এমপি গোলাম রসুল ● যশোরের দেয়াড়া ইউনিয়নে জামায়াতের কর্মী সমাবেশ ● দুর্গাপূজা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে অভয়নগরে মতবিনিময়
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর ইউএনওকে সংবর্ধনা

এম.এ জলিল, নওয়াপাড়া (যশোর) :

প্রকাশ : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর,২০২৬, ০১:০৮ পিএম
স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর ইউএনওকে সংবর্ধনা

স্কাউটিং কার্যক্রমে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা নির্বাচিত হয়েছে যশোরের অভয়নগর উপজেলা। এ অর্জনে অভয়নগর উপজেলা স্কাউটসের সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ সালাউদ্দীন দিপুকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

বুধবার (১৪ অক্টোবর) দুপুরে অভয়নগর উপজেলা পরিষদ মিলনায়তনে বাংলাদেশ স্কাউটস অভয়নগর উপজেলা শাখার আয়োজনে নির্বাহী কমিটির সভায় তাঁকে এ সংবর্ধনা দেওয়া হয়। একই অনুষ্ঠানে কমিটির সহসভাপতি উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শহিদুল ইসলাম ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বিশ্বজিৎ সাহাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নির্বাহী কমিটির সহসভাপতি (স্কাউট শাখা) নওয়াপাড়া শংকরপাশা সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম, সহসভাপতি (মাদরাসা শাখা) আড়পাড়া সৈয়েদিয়া দাখিল মাদরাসার সুপার এম. মনিরুজ্জামান এবং সহসভাপতি (কাব শাখা) মথুরাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিলকিস বেগমসহ স্কাউটসের অন্যান্য নেতৃবৃন্দ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলাদেশ স্কাউটস খুলনা অঞ্চলের লিডার ট্রেনার (প্রতিনিধি) এস.এম ফারুক আহমেদ।

সংশ্লিষ্টদের মতে, স্কাউটিং কার্যক্রমে এ অর্জন অভয়নগর উপজেলার জন্য গৌরবের। স্কাউটিংয়ের মাধ্যমে শিক্ষার্থীদের শৃঙ্খলা, নেতৃত্ব, মানবিক মূল্যবোধ ও সেবামূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার ক্ষেত্রে এ ধরনের স্বীকৃতি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন