রূপালী প্রতিবেদক, যশোর
বাংলাদেশ জামায়াতে ইসলামী যশোর সদর উপজেলার দেয়াড়া মডেল ইউনিয়ন শাখার উদ্যোগে বৃহস্পতিবার কর্মী সমাবেশ ইউনিয়নের নারাঙ্গালী সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দান করেন জামায়াতে ইসলামী যশোর জেলার সহকারী সেক্রেটারী অধ্যাপক আব্দুল কুদ্দুস।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা বিভাগের সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী অধ্যাপক আবুল হাশিম রেজা, জেলা উলামা বিভাগের সেক্রেটারী মাওলানা শফিকুর রহমান, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারী ও দেয়াড়া মডেল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী অধ্যাপক আরিফুর রহমান কল্লোল।
উপস্থিত ছিলেন সদর উপজেলা জামায়াতের শুরা ও কর্মপরিষদ সদস্য এডভোকেট আখতার ফারুকসহ ইউনিয়নের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। সমাবেশে সভাপতিত্ব করেন ইউনিয়ন জামায়াতের আমীর ডাঃ হাসানুজ্জামান।
আগামী দিনে ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান ও মেম্বার পদপ্রার্থীদেরকে বিপুল ভোটের ব্যবধানে নির্বাচিত করার জন্য প্রধান অতিথি তার বক্তব্যে কর্মীদের কাছে উদাত্ত আহবান জানান। তিনি একটি দুর্নীতিমুক্ত সমাজ কায়েমের জন্য নিরলসভাবে কাজ করার আহবান জানান।