এম এ জলিল, অভয়নগর (যশোর) :
যশোরের অভয়নগর উপজেলার শিল্প শহর নওয়াপাড়ায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে আইএফআইসি ব্যাংকের সুবর্ণজয়ন্তী উদযাপন করা হয়েছে। শনিবার (১০ অক্টোবর) বেলা ১১টায় আয়োজিত র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে নওয়াপাড়া আইএফআইসি ব্যাংকের শাখা প্রাঙ্গণে এসে শেষ হয়।
নওয়াপাড়া আইএফআইসি ব্যাংকের ব্রাঞ্চ ম্যানেজার মাহফুজুল হুদার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অভয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নুরুজ্জামান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওয়াপাড়া সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ রবিউল হাসান, নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি এস এম মুজিবুর রহমান এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আশরাফ হোসেন প্রিন্স।
অনুষ্ঠানে বক্তারা আইএফআইসি ব্যাংকের দীর্ঘ পাঁচ দশকের ব্যাংকিং কার্যক্রম ও গ্রাহকসেবার বিভিন্ন দিক তুলে ধরেন। তাঁরা বলেন, গ্রাহকদের দোরগোড়ায় ব্যাংকিং সেবা পৌঁছে দিতে ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা বিভিন্ন স্থানে শাখার মাধ্যমে কার্যক্রম পরিচালনা করছেন। আধুনিক ব্যাংকিং সেবার প্রসার এবং গ্রাহকদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার ওপরও তাঁরা গুরুত্বারোপ করেন।
এ সময় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।