rupalibangla
rupalibangla rupalibangla rupalibangla rupalibangla rupalibangla
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

শিরোনাম

ইন্টারন্যাশনাল পিস স্কুল অ্যান্ড কলেজ শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশী নিহত ইন্ডাস্ট্রি-একাডেমিয়া সহযোগিতা শিক্ষার মান ও কর্মসংস্থান বাড়াবে : ইউজিসি সদস্য ড. মামুন যশোর শিক্ষাবোর্ড চেয়ারম্যানের সাথে সকশিস নেতৃবৃন্দের মতবিনিময় ঝিকরগাছার দারুত তাকওয়া মাদ্রাসা ও এতিমখানায় গাছ লাগানো কর্মসূচি বাস্তবায়ন হাসিনা-আজিজ-বেনজীরসহ পলাতকদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা অনিশ্চিত গন্তব্যে ভারতের রাজনীতি নিবন্ধন শুরু : এবার হজে যেতে পারবেন না যারা রোটারি ক্লাব অব যশোরের বৃক্ষরোপণ কর্মসূচি লাইসেন্স ফিরে পেলো আদ্‌-দ্বীন হাসপাতাল
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

ফুলের পরিবর্তে ফিলিস্তিনিদের জন্য অনুদান চাইলো জায়ানের পরিবার

রূপালী ডেস্ক

প্রকাশ : মঙ্গলবার, ৫ মে,২০২৬, ০৮:৩১ পিএম
ফুলের পরিবর্তে ফিলিস্তিনিদের জন্য অনুদান চাইলো জায়ানের পরিবার

পাকিস্তানি বংশোদ্ভূত ব্রিটিশ গায়ক জায়ান মালিকের পরিবার তার ভক্তদের প্রতি আহ্বান জানিয়েছে যে, অসুস্থ গায়কের জন্য ফুলের তোড়া পাঠানোর পরিবর্তে তারা যেন ফিলিস্তিনিদের সহায়তায় অর্থ দান করেন।

৪ মে ডেইলি জংগ এক প্রতিবেদনে জানায়, সম্প্রতি জায়ান মালিকের অসুস্থতার খবর প্রকাশ্যে আসার পর থেকে ভক্তরা শুভকামনা জানাতে তার বাসভবন ও বিভিন্ন দফতরে নিয়মিত ফুলের তোড়া পাঠাচ্ছেন। এতে উপহারের সংখ্যা ব্যাপকভাবে বেড়ে যাওয়ায় সেগুলো সংরক্ষণ ও ব্যবস্থাপনায় জটিলতা তৈরি হয়েছে।=

এমন পরিস্থিতিতে জায়ান মালিকের কাজিন শাশা মালিক সামাজিক যোগাযোগমাধ্যমে একটি গুরুত্বপূর্ণ বার্তা দেন। তিনি লেখেন, যারা ফুল পাঠিয়েছেন তাদের প্রতি পরিবার কৃতজ্ঞ। তবে এত বিপুল উপহার সামলানো কঠিন হয়ে পড়ছে। তাই ভক্তদের প্রতি অনুরোধ- যদি কিছু করতে চান, তবে জায়ান মালিকের পক্ষ থেকে ফিলিস্তিন প্রকল্পে দান করুন।

উল্লেখ্য, ফিলিস্তিন ইস্যুতে আন্তর্জাতিক অঙ্গনে সহমর্মিতা ও মানবিক সহায়তার আহ্বান ক্রমেই জোরদার হচ্ছে। জায়ান মালিকের পরিবারের এ উদ্যোগ সেই ধারা আরো একধাপ এগিয়ে নিলো বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন