rupalibangla
rupalibangla rupalibangla rupalibangla rupalibangla rupalibangla
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬

শিরোনাম

● ১২ দিন পর যশোরে উদ্ধার হলো অভয়নগরের নিখোঁজ নাফিজ ● অভয়নগরে নিজ ঘরে বৃদ্ধার গলাকাটা লাশ, স্বর্ণালংকার ও টাকা লুটের অভিযোগ ● স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর ইউএনওকে সংবর্ধনা ● দেশি-বিদেশি বিনিয়োগের নতুন দুয়ার যশোর ইপিজেড ● শিল্প শহর নওয়াপাড়ায় আইএফআইসি ব্যাংকের সুবর্ণজয়ন্তী উদযাপন ● বিশ্ব ডাক দিবস : যশোরে চিঠি উৎসব ● নওয়াপাড়ায় জামায়াতের কাউন্সিলর প্রার্থীর আলোচনা সভা ও প্রীতিভোজ ● খাজুরাকে উপজেলায় উন্নীতের ঘোষণা দিলেন এমপি গোলাম রসুল ● যশোরের দেয়াড়া ইউনিয়নে জামায়াতের কর্মী সমাবেশ ● দুর্গাপূজা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে অভয়নগরে মতবিনিময়
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

শেষ রক্ষা হলো না তৃণমূল কংগ্রেস প্রার্থী অভিনেতা সোহম চক্রবর্তীর

রূপালী ডেস্ক

প্রকাশ : মঙ্গলবার, ৫ মে,২০২৬, ০৮:৪০ পিএম
শেষ রক্ষা হলো না তৃণমূল কংগ্রেস প্রার্থী অভিনেতা সোহম চক্রবর্তীর

ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে ভরাডুবি হয়েছে তৃণমূল কংগ্রেসের। ভূমিধস জয়ে সরকার গঠন নিশ্চিত করেছে নরেন্দ্র মোদির গেরুয়া বাহিনী। মমতা বন্দোপাধ্যায় নিজেই তার আসনে পরাজিত হয়েছেন। ১৬ বছর পর পশ্চিমবঙ্গে অবসান তার শাসনের। প্রতিবারের এবারও তৃণমূলের হয়ে নির্বাচনের মাঠে নেমেছিলেন ন বেশকিছু তারকা। তাদের মধ্যে অন্যতম তাদের মধ্যে অন্যতম টালিউডের জনপ্রিয় নায়ক সোহম চক্রবর্তী!

 
ভোট গণনার শুরুতে এগিয়ে থাকলেও শেষ রক্ষা হলো না তৃণমূল কংগ্রেস প্রার্থীঅভিনেতা সোহম চক্রবর্তীর। নদিয়ার করিমপুর বিধানসভা কেন্দ্রে প্রথম দিকের একাধিক রাউন্ডে তিনি উল্লেখযোগ্য ব্যবধানে এগিয়ে ছিলেন। কিন্তু গণনা যত এগিয়েছে, ততই কমতে থাকে সেই লিড। শেষ পর্যন্ত বিজেপি প্রার্থী সমরেন্দ্রনাথ ঘোষ এগিয়ে গিয়ে জয় ছিনিয়ে নেন।

চূড়ান্ত ফলাফলে ১০,১৮৫ ভোটে পরাজিত হন নায়ক সোহম। ফলে টানা জয়ের ধারা বজায় রাখা আর হলো না তাঁর। ২০২১ সালে জয়ের পর ২০২৬-এর নির্বাচনে কেন্দ্র পরিবর্তন করে লড়াই করলেও, শেষ পর্যন্ত পরাজয়ের মুখ দেখতে হয়েছে জনপ্রিয় এই নায়ককে।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন