rupalibangla
rupalibangla rupalibangla rupalibangla rupalibangla rupalibangla
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬

শিরোনাম

● ১২ দিন পর যশোরে উদ্ধার হলো অভয়নগরের নিখোঁজ নাফিজ ● অভয়নগরে নিজ ঘরে বৃদ্ধার গলাকাটা লাশ, স্বর্ণালংকার ও টাকা লুটের অভিযোগ ● স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর ইউএনওকে সংবর্ধনা ● দেশি-বিদেশি বিনিয়োগের নতুন দুয়ার যশোর ইপিজেড ● শিল্প শহর নওয়াপাড়ায় আইএফআইসি ব্যাংকের সুবর্ণজয়ন্তী উদযাপন ● বিশ্ব ডাক দিবস : যশোরে চিঠি উৎসব ● নওয়াপাড়ায় জামায়াতের কাউন্সিলর প্রার্থীর আলোচনা সভা ও প্রীতিভোজ ● খাজুরাকে উপজেলায় উন্নীতের ঘোষণা দিলেন এমপি গোলাম রসুল ● যশোরের দেয়াড়া ইউনিয়নে জামায়াতের কর্মী সমাবেশ ● দুর্গাপূজা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে অভয়নগরে মতবিনিময়
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

যশোরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতে ইসলামীর জনসচেতনতামূলক মানববন্ধন ও র‍্যালি

রূপালী প্রতিবেদক, যশোর :

প্রকাশ : রবিবার, ৪ অক্টোবর,২০২৬, ০৮:৩৪ পিএম
যশোরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতে ইসলামীর জনসচেতনতামূলক মানববন্ধন ও র‍্যালি

যশোরে ডেঙ্গু জ্বরের প্রকোপ প্রতিরোধ ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মানববন্ধন ও র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। রোববার (৪ অক্টোবর) বেলা সাড়ে ১২টায় বাংলাদেশ জামায়াতে ইসলামী যশোর জেলা শাখার উদ্যোগে প্রেসক্লাব যশোরের সামনে থেকে এ কর্মসূচি পালন করা হয়।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি বেলাল হুসাইনের সভাপতিত্বে মানববন্ধন ও র‍্যালিতে সংগঠনের দুই শতাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন। মানববন্ধন শেষে প্রেসক্লাব যশোরের সামনে থেকে শুরু হয় র‍্যালি। র‍্যালিটি উকিল বার, প্যারিস রোড, দড়াটানা হয়ে উকিল বার এসে শেষ হয়।

র‍্যালিতে অংশগ্রহণকারীরা ডেঙ্গু প্রতিরোধে করণীয় ও সচেতনতামূলক বার্তা সংবলিত ব্যানার এবং ফেস্টুন বহন করেন।

এসময় বক্তরা বাসাবাড়ি ও চারপাশ পরিষ্কার রাখা, জমানো পানি পরিষ্কার করা এবং ডেঙ্গুর লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানানো হয়। ডেঙ্গু নিয়ন্ত্রণে কেবল সরকারি পদক্ষেপই যথেষ্ট নয়, সমাজের সর্বস্তরের মানুষের সহযোগিতা ও ব্যক্তিগত সচেতনতা জরুরি। ডেঙ্গুমুক্ত সমাজ গঠনে সবাইকে নিজ নিজ জায়গা থেকে ভূমিকা রাখার আহ্বান জানান বক্তারা।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন যশোর জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মনিরুল ইসলাম, প্রচার সেক্রেটারি শাহাবুদ্দিন বিশ্বাস, দপ্তর সম্পাদক নূর ই আল মামুন, পেশাজীবি থানা শাখার সভাপতি রশিদুজ্জামান রতন, শহর জামায়াতের আমীর মাওলানা ইসমাইল হোসেন, সেক্রেটারি ইমরান হোসেন প্রমুখ।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন