rupalibangla
rupalibangla rupalibangla rupalibangla rupalibangla rupalibangla
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬

শিরোনাম

● ১২ দিন পর যশোরে উদ্ধার হলো অভয়নগরের নিখোঁজ নাফিজ ● অভয়নগরে নিজ ঘরে বৃদ্ধার গলাকাটা লাশ, স্বর্ণালংকার ও টাকা লুটের অভিযোগ ● স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর ইউএনওকে সংবর্ধনা ● দেশি-বিদেশি বিনিয়োগের নতুন দুয়ার যশোর ইপিজেড ● শিল্প শহর নওয়াপাড়ায় আইএফআইসি ব্যাংকের সুবর্ণজয়ন্তী উদযাপন ● বিশ্ব ডাক দিবস : যশোরে চিঠি উৎসব ● নওয়াপাড়ায় জামায়াতের কাউন্সিলর প্রার্থীর আলোচনা সভা ও প্রীতিভোজ ● খাজুরাকে উপজেলায় উন্নীতের ঘোষণা দিলেন এমপি গোলাম রসুল ● যশোরের দেয়াড়া ইউনিয়নে জামায়াতের কর্মী সমাবেশ ● দুর্গাপূজা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে অভয়নগরে মতবিনিময়
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

যশোরে আশা’র টিএসএস বাস্তবায়ন বিষয়ক সমন্বয় সভা

রূপালী প্রতিবেদক, যশোর

প্রকাশ : সোমবার, ৫ অক্টোবর,২০২৬, ০৯:৪৪ পিএম
আপডেট : সোমবার, ৫ অক্টোবর,২০২৬, ১০:০২ পিএম
যশোরে আশা’র টিএসএস বাস্তবায়ন বিষয়ক সমন্বয় সভা

যশোরে বেসরকারি উন্নয়ন সংস্থা আশা-এর সদর জেলার উদ্যোগে এসএমএপি প্রকল্পের আওতায় টিএসএস বাস্তবায়নে দিনব্যাপী এক সমন্বয় ও প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার শিশু নিলয় ফাউন্ডেশন হল রুম-১, মুজিব সড়ক, যশোরে এই সভার আয়োজন করা হয়।

আশা, যশোর সদর জেলার আয়োজিত এই সভায় ৩০টি ব্রাঞ্চের ম্যানেজার, পাঁচটি অঞ্চলের আরএম এবং জেলার সিনিয়র ডিএমগণ অংশগ্রহণ করেন। আশা, কুষ্টিয়া বিভাগের টেরিটরি ম্যানেজার মো: আব্দুল খালেকের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশা কেন্দ্রীয় কার্যালয়, ঢাকার ডেপুটি ডিরেক্টর (কৃষি) মো: খুরশীদ আলম।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন আশা-খুলনা বিভাগীয় কার্যালয়ের সিনিয়র এডিশনাল ডিভিশনাল ম্যানেজার মো: সাহেদ আলী মিয়া। উদ্বোধনী বক্তব্য প্রদান করেন একই কার্যালয়ের ডিভিশনাল ম্যানেজার আব্দুল্লাহ আল-হারুন। এ সময় নাম নিবন্ধন পর্ব পরিচালনা করেন আশা-যশোর সদর জেলার এগ্রি উইং-এর টেকনিক্যাল অফিসার (কৃষি) নীতিকেশ মন্ডল।

প্রশিক্ষণ ও আলোচনা পর্বে প্রধান অতিথি মো: খুরশীদ আলম, আশা কেন্দ্রীয় কার্যালয় ঢাকা, এসএমএপি প্রকল্প সম্পর্কিত ও কার্যকরী ঋণ প্রদান বিষয়ক কৌশল নির্ধারণ এবং মাঠপর্যায়ের কর্মীদের করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। এছাড়া কৃষি বিষয়ক বিভিন্ন ওয়েবসাইট, কৃষি সার্কুলারসমূহ এবং বায়োগ্যাস, ভার্মিকম্পোস্ট ও মাশরুম উৎপাদনের ওপর গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।

বিশেষ অতিথি ও প্রশিক্ষক হিসেবে উপস্থিত থেকে জেলার কৃষি উৎপাদন বৃদ্ধিতে আধুনিক প্রযুক্তির সম্ভাবনা ও ব্যবহার এবং নিরাপদ ফসল উৎপাদন ও সফল বাস্তবায়ন কৌশল বিষয়ে মূল্যবান আলোচনা উপস্থাপন করেন যশোর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) মো: জাহিদুল ইসলাম বিশ্বাস। এছাড়াও সভায় ব্রাঞ্চ ও প্রকল্প ভিজিটে প্রাপ্ত ঘাটতিসমূহ এবং করণীয় দিক নিয়ে আলোকপাত করেন টেকনিক্যাল অফিসার (কৃষি) জনাব নীতিকেশ মন্ডল।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে চলতি মাসের ঋণ কার্যক্রম বিষয়ক কর্ম-পরিকল্পনা ও লক্ষ্য অর্জনে সিদ্ধান্ত গ্রহণ এবং চলমান সকল ঋণ কার্যক্রমে প্রাপ্ত ঘাটতিসমূহ উত্তরণের উপায় নিয়ে আলোচনা পরিচালনা করেন আশা, যশোর সদর জেলার এস.ডি.এম. শেখ ফিরোজ আহমদ।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন