rupalibangla
rupalibangla rupalibangla rupalibangla rupalibangla rupalibangla
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬

শিরোনাম

● ১২ দিন পর যশোরে উদ্ধার হলো অভয়নগরের নিখোঁজ নাফিজ ● অভয়নগরে নিজ ঘরে বৃদ্ধার গলাকাটা লাশ, স্বর্ণালংকার ও টাকা লুটের অভিযোগ ● স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর ইউএনওকে সংবর্ধনা ● দেশি-বিদেশি বিনিয়োগের নতুন দুয়ার যশোর ইপিজেড ● শিল্প শহর নওয়াপাড়ায় আইএফআইসি ব্যাংকের সুবর্ণজয়ন্তী উদযাপন ● বিশ্ব ডাক দিবস : যশোরে চিঠি উৎসব ● নওয়াপাড়ায় জামায়াতের কাউন্সিলর প্রার্থীর আলোচনা সভা ও প্রীতিভোজ ● খাজুরাকে উপজেলায় উন্নীতের ঘোষণা দিলেন এমপি গোলাম রসুল ● যশোরের দেয়াড়া ইউনিয়নে জামায়াতের কর্মী সমাবেশ ● দুর্গাপূজা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে অভয়নগরে মতবিনিময়
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

যশোরে টিএসএস বাস্তবায়নে আশা’র সভা অনুষ্ঠিত

রূপালী প্রতিবেদক, যশোর

প্রকাশ : মঙ্গলবার, ৬ অক্টোবর,২০২৬, ০৮:৪৯ পিএম
যশোরে টিএসএস বাস্তবায়নে আশা’র সভা অনুষ্ঠিত

যশোরে বেসরকারি উন্নয়ন সংস্থা ‘আশা’র উদ্যোগে এসএমএপি প্রকল্পের আওতায় টিএসএস বাস্তবায়নে ডিএম, আরএম এবং বিএম সভা মঙ্গলবার যশোর শিশু নিলয় ফাউন্ডেশন হল রুমে অনুষ্ঠিত হয়। এসএমএপি প্রকল্পের কার্যক্রম সুষ্ঠুভাবে বাস্তবায়নে টিএসএস প্রদানের কৌশল নির্ধারণ এবং মাঠপর্যায়ে করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

সভায় জেলার গবাদিপশু ও পোল্ট্রি খামার ব্যবস্থাপনা, রোগ প্রতিরোধ এবং এসএমএপি প্রকল্পের আওতায় খামারিদের উন্নয়ন কৌশল নিয়েও আলোচনা করা হয়। পাশাপাশি প্রকল্পের মাধ্যমে কৃষক ও উদ্যোক্তাদের টেকসই উৎপাদন, দক্ষতা বৃদ্ধি এবং আয় বৃদ্ধির বিষয়ে গুরুত্বারোপ করা হয়। সভায় আগামী তিন মাসে ঋণ বিতরণ বৃদ্ধি, খেলাপি ঋণ কমানো এবং ঋণ কার্যক্রমের লক্ষ্য অর্জনে কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়। চলমান ঋণ কার্যক্রমে প্রাপ্ত ঘাটতি ও অর্জন পর্যালোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের ওপরও গুরুত্ব দেওয়া হয়।

সভায় বক্তব্য দেন আশা যশোরের চাঁচড়া জেলার এস.ডি.এম মো. জামাল হোসেন, খুলনা বিভাগীয় কার্যালয়ের ডিভিশনাল ম্যানেজার আব্দুল্লাহ আল হারুন, এ কে এম সেলিম আল রেজা, সিনিয়র এডিশনাল ডিভিশনাল ম্যানেজার ও আশা কেন্দ্রীয় কার্যালয়ের ডেপুটি ডিরেক্টর (কৃষি) মো. খুরশীদ আলম, যশোর জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. সিদ্দিকুর রহমান, আশা কুষ্টিয়া বিভাগের টেরিটরি ম্যানেজার (কৃষি) মো. আব্দুর, এবং যশোর সদর জেলার টেকনিক্যাল অফিসার (কৃষি) নিতিকেশ মন্ডল।

সভায় আশার সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। দিনব্যাপী আলোচনায় এসএমএপি প্রকল্পের লক্ষ্য অর্জন, মাঠপর্যায়ে টিএসএস কার্যক্রম জোরদার এবং কৃষক ও খামারিদের টেকসই উন্নয়নে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন