rupalibangla
rupalibangla rupalibangla rupalibangla rupalibangla rupalibangla
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬

শিরোনাম

● ১২ দিন পর যশোরে উদ্ধার হলো অভয়নগরের নিখোঁজ নাফিজ ● অভয়নগরে নিজ ঘরে বৃদ্ধার গলাকাটা লাশ, স্বর্ণালংকার ও টাকা লুটের অভিযোগ ● স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর ইউএনওকে সংবর্ধনা ● দেশি-বিদেশি বিনিয়োগের নতুন দুয়ার যশোর ইপিজেড ● শিল্প শহর নওয়াপাড়ায় আইএফআইসি ব্যাংকের সুবর্ণজয়ন্তী উদযাপন ● বিশ্ব ডাক দিবস : যশোরে চিঠি উৎসব ● নওয়াপাড়ায় জামায়াতের কাউন্সিলর প্রার্থীর আলোচনা সভা ও প্রীতিভোজ ● খাজুরাকে উপজেলায় উন্নীতের ঘোষণা দিলেন এমপি গোলাম রসুল ● যশোরের দেয়াড়া ইউনিয়নে জামায়াতের কর্মী সমাবেশ ● দুর্গাপূজা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে অভয়নগরে মতবিনিময়
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

কনটেন্ট ক্রিয়েটরদের জন্য সুখবর: হোয়াটসঅ্যাপ চ্যানেলে আসছে আয়ের সুযোগ

রূপালী ডেস্ক

প্রকাশ : মঙ্গলবার, ২৮ এপ্রিল,২০২৬, ০৭:৩২ পিএম
কনটেন্ট ক্রিয়েটরদের জন্য সুখবর: হোয়াটসঅ্যাপ চ্যানেলে আসছে আয়ের সুযোগ

জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ তাদের ব্যবহারকারীদের জন্য অর্থ উপার্জনের নতুন এক দিগন্ত উন্মোচন করতে যাচ্ছে। বিশেষ করে কনটেন্ট ক্রিয়েটর ও কমিউনিটি নির্মাতাদের জন্য আয়ের সুযোগ তৈরি করতে খুব শিগগিরই ‘চ্যানেল সাবস্ক্রিপশন’ ফিচার চালু করার পরিকল্পনা করছে মেটা।

বর্তমানে হোয়াটসঅ্যাপ চ্যানেলের মাধ্যমে ব্যবহারকারীরা বিভিন্ন তথ্য, ছবি বা ভিডিও ফলোয়ারদের কাছে পৌঁছে দেন। তবে নতুন এই ফিচারের মাধ্যমে চ্যানেল পরিচালকরা তাদের কনটেন্ট থেকে সরাসরি আয় করতে পারবেন। জানা গেছে, নির্দিষ্ট কিছু বিশেষ বা এক্সক্লুসিভ কনটেন্ট দেখার জন্য ফলোয়ারদের মাসিক ফি বা সাবস্ক্রিপশন ফি প্রদান করতে হতে পারে।

নতুন এই ফিচারে যা থাকছে:

এক্সক্লুসিভ কনটেন্ট: যারা অর্থ দিয়ে সাবস্ক্রিপশন নেবেন, তারা বিশেষ আপডেট, বাড়তি পোস্ট বা এমন কিছু তথ্য পাবেন যা সাধারণ ফলোয়ারদের জন্য উন্মুক্ত থাকবে না।

সাবস্ক্রাইবার ট্র্যাকিং: চ্যানেল পরিচালকরা কতজন ফলোয়ার সাবস্ক্রিপশন নিয়েছেন, তা আলাদাভাবে দেখতে পারবেন। এতে চ্যানেলের জনপ্রিয়তা ও আয়ের উৎস স্পষ্ট হবে।

ঐচ্ছিক সুবিধা: এই সাবস্ক্রিপশন সুবিধাটি পুরোপুরি ঐচ্ছিক থাকবে। অর্থাৎ, ব্যবহারকারীরা চাইলে আগের মতোই বিনামূল্যে যেকোনো চ্যানেল ফলো করতে পারবেন। কেবল বিশেষ সুবিধা পেতে আগ্রহীদের অর্থ ব্যয় করতে হবে।

বিশেষজ্ঞরা মনে করছেন, এই ফিচারটি চালু হলে হোয়াটসঅ্যাপ কেবল একটি মেসেজিং অ্যাপ হিসেবে নয়, বরং ইউটিউব বা ফেসবুকের মতো কনটেন্ট ক্রিয়েটরদের জন্য একটি শক্তিশালী আয়ের প্ল্যাটফর্ম হিসেবে আত্মপ্রকাশ করবে। বর্তমানে এই ফিচারটি পরীক্ষাধীন পর্যায়ে রয়েছে এবং শিগগিরই বিশ্বের বিভিন্ন প্রান্তে এটি উন্মুক্ত করা হতে পারে।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন