rupalibangla
rupalibangla rupalibangla rupalibangla rupalibangla rupalibangla
শুক্রবার, ১২ জুন ২০২৬

শিরোনাম

ইন্টারন্যাশনাল পিস ফাউন্ডেশনের সমন্বিত মেধা তালিকায় যশোরের ৩২ শিক্ষার্থী পাইকারি ও গ্রাহক পর্যায়ে বাড়ল বিদ্যুতের দাম জনগণের দেয়া রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে : মামুনুল হক প্রেসক্লাব যশোরের সদস্যপদ প্রদানসহ তিন দফা দাবিতে আন্দোলনে সাংবাদিক ইউনিয়ন যশোর আবার দাম বাড়ল পেট্রোল-অকটেন ও কেরোসিনের জামায়াতের মামলা : ঝালকাঠি-১ আসনের নির্বাচনী নথি সংরক্ষণের আদেশ আড়াল হয়ে যাচ্ছে কোরবানির প্রকৃত আত্মিক ও নৈতিক শিক্ষা ইরানের বন্দরগুলো থেকে নৌ-অবরোধ তুলে নেয়ার ঘোষণা ট্রাম্পের শুধু পশু নয়, মানুষের মনের পশুত্বকেও কুরবানি করতে হবে : গোলাম পরওয়ার মহাকাশ স্টেশনে তিনজন মহাকাশচারী পাঠিয়েছে চীন
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

‘অধিকার কেউ কাউকে হাতে তুলে দেয় না, আদায় করে নিতে হয়’

আবিদুর রহমান, ঝিকরগাছা (যশোর)

প্রকাশ : শুক্রবার, ১ মে,২০২৬, ১২:২০ পিএম
‘অধিকার কেউ কাউকে হাতে তুলে দেয় না, আদায় করে নিতে হয়’

আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে যশোরের ঝিকরগাছায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের এক র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১ মে) সকাল ৯টায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, ঝিকরগাছা শাখার আয়োজনে উপজেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে এ কর্মসূচি পালিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনের সংসদ সদস্য ডা. মোসলেহ উদ্দিন ফরিদ। তিনি বলেন, এখনও অনেক শ্রমিক সারাদিন কঠোর পরিশ্রম করেও তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন। কিছু অসাধু ব্যক্তি শ্রমিকদের দিয়ে কাজ করিয়ে যথাযথ পারিশ্রমিক দিতে গড়িমসি করে। তিনি বলেন, অধিকার কেউ কাউকে হাতেতুলে দেয় না, অধিকার আদায় করে নিতে হয়। শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ের আন্দোলন-সংগ্রামে আমি আপনাদের পাশে আছি।

সভায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি প্রভাষক আলমগীর কবির বলেন, শ্রমিকদের অধিকার আদায়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। যেকোনো সমস্যা সমাধানে আন্দোলন-সংগ্রামের জন্য প্রস্তুত থাকার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কমিটির প্রধান উপদেষ্টা মাওলানা আব্দুল আলীম ও উপদেষ্টাগন অধ্যাপক হারুনার রশিদ, উপজেলা সাবেক শ্রমিক কল্যাণ সভাপতি মাওলানা দ্বীন ইসলাম, সাবেক সেক্রেটারি আবিদুর রহমান।

উপস্থিত ছিলেন উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি আলমগীর হোসেন সবুজ, আসমোতুল্লাহ, ইমামুল ইসলাম, পৌর শাখার সভাপতি আসাদুজ্জামান, ভ্যান ও রিকশা শ্রমিক ট্রেড ইউনিয়নের উপজেলা সভাপতি মো. আমিনুল রহমান, নির্মাণ শ্রমিক ট্রেড ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি ইনামুল হুসাইন, গদখালী ইউনিয়নের সভাপতি হাফেজ আনোয়ার ইসলাম, ঝিকরগাছা ইউনিয়নের সভাপতি মিজানুর রহমান, শিমুলিয়া ইউনিয়নের সভাপতি এনামুল কবিরসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

 

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন