rupalibangla
rupalibangla rupalibangla rupalibangla rupalibangla rupalibangla
শুক্রবার, ১২ জুন ২০২৬

শিরোনাম

ইন্টারন্যাশনাল পিস ফাউন্ডেশনের সমন্বিত মেধা তালিকায় যশোরের ৩২ শিক্ষার্থী পাইকারি ও গ্রাহক পর্যায়ে বাড়ল বিদ্যুতের দাম জনগণের দেয়া রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে : মামুনুল হক প্রেসক্লাব যশোরের সদস্যপদ প্রদানসহ তিন দফা দাবিতে আন্দোলনে সাংবাদিক ইউনিয়ন যশোর আবার দাম বাড়ল পেট্রোল-অকটেন ও কেরোসিনের জামায়াতের মামলা : ঝালকাঠি-১ আসনের নির্বাচনী নথি সংরক্ষণের আদেশ আড়াল হয়ে যাচ্ছে কোরবানির প্রকৃত আত্মিক ও নৈতিক শিক্ষা ইরানের বন্দরগুলো থেকে নৌ-অবরোধ তুলে নেয়ার ঘোষণা ট্রাম্পের শুধু পশু নয়, মানুষের মনের পশুত্বকেও কুরবানি করতে হবে : গোলাম পরওয়ার মহাকাশ স্টেশনে তিনজন মহাকাশচারী পাঠিয়েছে চীন
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

পলিথিনের ঝুপড়িতে মানবেতর জীবন

রূপালী ডেস্ক

প্রকাশ : বুধবার, ৬ মে,২০২৬, ০৭:৫২ পিএম
পলিথিনের ঝুপড়িতে মানবেতর জীবন

ঝালকাঠি সদর উপজেলার পোনাবালিয়া ইউনিয়নের চাঁদপুরা গ্রামে স্ত্রী ও দুই শিশু সন্তান নিয়ে পলিথিন ও খেজুর পাতার ছাউনি দেওয়া এক ঝুপড়িতে মানবেতর জীবনযাপন করছেন দিনমজুর নির্মল বেপারী (৪৫)। সামান্য বৃষ্টি হলেই ঘরটিতে পানি ঢুকে পড়ে, ফলে দুই শিশু সন্তানকে নিয়ে চরম দুর্ভোগে পড়তে হয় এই পরিবারটিকে।

সরেজমিনে দেখা যায়, বড় ভাই স্বপন বেপারীর টিনের ঘরের একপাশে বাঁশ, খেজুর পাতা ও পলিথিন দিয়ে অস্থায়ী এই ঘরটি তৈরি করেছেন নির্মল। ঘরে ৫ বছরের মেয়ে মধুমিতা ও ৯ মাসের শিশুকন্যা নন্দিনীকে নিয়ে তার বসবাস। বৃষ্টির সময় ঘরের ভেতর পানি চুঁইয়ে পড়ায় বিছানাপত্র ভিজে যায় এবং মেঝে কর্দমাক্ত হয়ে পড়ে। ঝোড়ো বাতাসে ঘরটি উড়ে যাওয়ার আতঙ্কেও থাকেন তারা।

কয়েক বছর আগে কাজ করতে গিয়ে কোমরে গুরুতর আঘাত পাওয়ায় নির্মল এখন ভারী কোনো কাজ করতে পারেন না। বর্তমানে বাঁশ দিয়ে সাজি তৈরি করে যা আয় হয়, তা দিয়ে কোনোমতে খেয়ে-পরে বেঁচে আছেন। অভাবের কারণে ঘরটি মেরামত করার সামর্থ্যও তার নেই।

স্থানীয়রা জানান, বৃষ্টির দিনে পরিবারটিকে সারা রাত জেগে বসে থাকতে হয়। স্থানীয় শিক্ষক ও বাসিন্দারা নির্মলের পরিবারের জন্য সরকারি আবাসনের দাবি জানিয়েছেন।

৭ নম্বর পোনাবালিয়া ইউনিয়ন পরিষদের সদস্য খালিদ হাসান বাদল জানান, পরিবারটি বসবাসের অযোগ্য ঘরে থাকছে। তাদের তালিকাভুক্ত করে সরকারি সহায়তা দেওয়ার চেষ্টা করা হচ্ছে।

এ বিষয়ে ঝালকাঠি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সেগুফতা মেহনাজ বলেন, "বিষয়টি আমাদের নজরে এসেছে। সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের মাধ্যমে তথ্য যাচাই করে পরিবারটির জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।"

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন