rupalibangla
rupalibangla rupalibangla rupalibangla rupalibangla rupalibangla
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

শিরোনাম

ইন্টারন্যাশনাল পিস স্কুল অ্যান্ড কলেজ শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশী নিহত ইন্ডাস্ট্রি-একাডেমিয়া সহযোগিতা শিক্ষার মান ও কর্মসংস্থান বাড়াবে : ইউজিসি সদস্য ড. মামুন যশোর শিক্ষাবোর্ড চেয়ারম্যানের সাথে সকশিস নেতৃবৃন্দের মতবিনিময় ঝিকরগাছার দারুত তাকওয়া মাদ্রাসা ও এতিমখানায় গাছ লাগানো কর্মসূচি বাস্তবায়ন হাসিনা-আজিজ-বেনজীরসহ পলাতকদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা অনিশ্চিত গন্তব্যে ভারতের রাজনীতি নিবন্ধন শুরু : এবার হজে যেতে পারবেন না যারা রোটারি ক্লাব অব যশোরের বৃক্ষরোপণ কর্মসূচি লাইসেন্স ফিরে পেলো আদ্‌-দ্বীন হাসপাতাল
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

অস্তিত্ব সংকটে পুরান ঢাকার ঐতিহ্যের বাহন 'টমটম'

রূপালী ডেস্ক

প্রকাশ : বুধবার, ৬ মে,২০২৬, ০৮:০৮ পিএম
অস্তিত্ব সংকটে পুরান ঢাকার ঐতিহ্যের বাহন 'টমটম'

আধুনিক ঢাকা মহানগরীর যান্ত্রিক কোলাহলের মাঝে আজও টিকে আছে ১৮৩০ সালে শুরু হওয়া ঐতিহ্যের বাহন ঘোড়ার গাড়ি বা 'টমটম'। তবে আকাশছোঁয়া রক্ষণাবেক্ষণ খরচ আর যাত্রীর অভাবে এখন অস্তিত্ব সংকটে ভুগছে পুরান ঢাকার এই নবাবী স্মৃতি।

একসময় সদরঘাট-গুলিস্তান রুটে শতাধিক ঘোড়ার গাড়ি চললেও বর্তমানে তার সংখ্যা নেমে এসেছে মাত্র ২২-২৭টিতে। কোচোয়ান ও মালিকরা জানান, একটি ঘোড়ার পেছনে দৈনিক খরচ ৪০০ টাকা থেকে বেড়ে এখন ৮০০-১০০০ টাকায় দাঁড়িয়েছে। অন্যদিকে, আধুনিক পরিবহনের ভিড়ে যাত্রী কমে যাওয়ায় দৈনিক ট্রিপের সংখ্যা ৫-৭টি থেকে কমে ৩-৪টিতে ঠেকেছে। সদরঘাট থেকে গুলিস্তান পর্যন্ত ৩০ টাকা ভাড়ার এই বাহনটিতে এখন আর আগের মতো ভিড় থাকে না।

কোচোয়ান সিদ্দিক মিয়ার মতে, সারাদিন হাড়ভাঙা খাটুনি শেষে তাদের আয় হয় মাত্র ২০০-৩০০ টাকা, যা দিয়ে বর্তমান বাজারে সংসার চালানো অসম্ভব হয়ে পড়েছে। মূলত স্মৃতি আর ঐতিহ্যের টানে এখনো কিছু বয়স্ক মানুষ ও পর্যটক এই গাড়িতে চড়েন।

বংশপরম্পরায় এই পেশার সাথে যুক্ত মানুষগুলো এখন তাদের ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত। তাদের দাবি, ঢাকার এই অনন্য ঐতিহ্যকে টিকিয়ে রাখতে হলে ঘোড়ার পরিচর্যার জন্য সরকারি সহায়তা ও বিশেষ প্রণোদনা প্রয়োজন। অন্যথায় অচিরেই যান্ত্রিক শহরের ভিড়ে হারিয়ে যেতে পারে চিরচেনা সেই 'টগবগ' শব্দ।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন